নজরবন্দি ব্যুরোঃ শনিবার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন বিপ্লব দেব। পরবর্তী মুখ্যমন্ত্রী কে? তা নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। শোনা যাচ্ছে, পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন ত্রিপুরার রাজ্য বিজেপি সভাপতি মাণিক সাহা। ত্রিপুরার গদিতে মাণিক ফিরছেন। অথবা উপ-মুখ্যমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী পদে আসতে পারেন জিষ্ণু দেববর্মা। তবে মাণিক সাহার পাল্লাভারী বলেই মনে করা হচ্ছে। পিছিয়ে নেই কেন্দ্রিয় মন্ত্রী প্রতীমা ভৌমিকও।
আরও পড়ুনঃ মিরাকেলের আশা নিয়ে আজ হায়দরাবাদের বিরুদ্ধে নামছে নাইটরা


গতকালই দিল্লি সফরে ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। আজ সকালেই আগরতলা ফিরেছেন তিনি। তারপরেই এই সিদ্ধান্ত। বিজেপি সূত্রে খবর, তাঁরা বিপ্লব দেবের এই সিদ্ধান্তের কিছুটা আশ্চর্য হয়েছেন। আগামী দিনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী কে হবেন? তা স্থির করতেই বিকেল ৫ টা নাগাদ পরিষদীয় দলের বৈঠক ডাকা হয়েছে।

এদিন রাজ্যপালের কাছে ইস্তফা পত্র জমা দিয়ে তিনি বলেন, আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকতা। আমাকে প্রদেশ কংগ্রেস সভাপতি এবং পরে মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত করেন অমিত শাহ। আশা করি, প্রদেশ সভাপতি এবং মুখ্যমন্ত্রী পদে আমি ত্রিপুরার মানুষের সামনে ন্যায় প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সেই কাজ করার চেষ্টা করেছি। এখন দল চাইছে নির্বাচনের আগে দায়িত্ববান কার্যকর্তাকে নিয়ে আসা হোক। সংগঠন থাকলে তবেই সরকার থাকবে। জয় হলেই তবে সরকার গঠন হবে। তাই আগে সংগঠনের কথা ভেবে নির্বাচনে নেমে তারপর মুখ্যমন্ত্রী পদে কে আসবে সেটা নিয়ে ভাবা যাবে।


ত্রিপুরার গদিতে মাণিক, উঠে আসছে তিন নাম

ইতিমধ্যেই শুরু হয়েছে পরিষদীয় দলের বৈঠক। সেখানে মাণিক সাহার নাম ঘোষণা করা হতে পারে। দিল্লির নেতাদের নির্দেশে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং সাধারণ সম্পাদক বিনোদ তাওদে ইতিমধ্যে পর্যবেক্ষক হিসাবে আগরতলায় পৌঁছেছেন।







