Ileana D’Cruz: নয় মাসের গর্ভবতী ইলিয়ানা, হবু সন্তানের বাবা কে? শেষমেশ কৌতূহল মিটল অনুরাগীদের?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগেই সামনে এসেছিল অভিনেত্রী ইলিয়ানার মা হওয়ার খবর। তিনি এই মুহূর্তে নয়মাসের অন্তঃসত্বা। চলতি বছরের এপ্রিল মাসেই তিনি এই খুশির খবর জানিয়েছিলেন। অনুরাগীদের কাছে মা হওয়ার খবর গোপন না রাখলেও। কার সন্তানের মা তিনি হতে চলেছেন তিনি এতদিন গোপন রেখেছিলেন। তবে কি এখন সত্যিটা সামনে আনল?

আরও পড়ুনঃ ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবিতে ‘হোলি’র দৃশ্য দেখেছিলেন! জানেন কত কোটির টোম্যাটো লেগেছিল?

অবশেষে কি অভিনেত্রী সেই গোপনীয়তা ভাঙল? অভিনেত্রী অবশেষে নিজের সন্তানের বাবার নাম প্রকাশ্যে আনল। যদিও এতদিন ধরে যে তিনি তার প্রেমিকের ছবি প্রকাশ্যে আনেননি এমনটা নয়। তবে তার সমস্ত ছবিই ছিল অত্যন্ত গোপনীয়তা অবলম্বন করে। যাতে তার প্রেমিকের মুখ কেউ দেখতে না পায়।

নয় মাসের গর্ভবতী ইলিয়ানা, জানেন বাবা কে? 
নয় মাসের গর্ভবতী ইলিয়ানা, জানেন বাবা কে? 

অবশেষে ন’মাসের গর্ভবতী ইলিয়ানা নিজের প্রেমিকের সাথে স্পষ্ট ছবি প্রকাশ করলেন। তাও আবার মুখ না ঢেকে। একটি নয় পর পর তিনটি ছবি। প্রেমিকের সঙ্গে ডেটে গিয়েছেন তিনি। সেই ছবিই অনুরাগীদের সাথে ভাগ করে নিলেন। তাদের দুজনকেই দেখে বোঝা যাচ্ছে তারা একে ওপরের সাথে খুব খুশিতে রয়েছেন।

নয় মাসের গর্ভবতী ইলিয়ানা, জানেন বাবা কে? 

নয় মাসের গর্ভবতী ইলিয়ানা, জানেন বাবা কে? তবে ছবি সামনে এলেও প্রেমিকের পরিচয় এখনও খোলসা হয়নি। কে এই ব্যাক্তি, কি করেন তিনি, কিবা তার পরিচয়, তারা কি বিবাহিত? এরকম নানা প্রশ্ন ঘুরপাক খায়। তবে অভিনেত্রী যে শুধুমাত্র খুশিতে রয়েছে এমনটা নয়। কিছুদিন আগে মাতৃত্বের খবর সামনে এনে আবেগপ্রবন হয়ে যান তিনি। তিনি সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করে লিখেছিলেন ‘‘মাতৃত্বের অনুভূতি আশীর্বাদের মতো। আমার শরীরের ভিতরে একটা নতুন প্রাণ বেড়ে উঠছে, এটা ভেবেই শিহরিত হই। কিন্তু কিছু কিছু দিন খুবই কঠিন!”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত