সদ্য মা হয়েছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। মাতৃত্বের সময়ও যেমন তার কাজ থেমে থাকেনি। মাতৃত্বের পরেই তিনি সমান ভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি সামনে এসেছিল আবিরের সাথে তার নতুন ছবি ‘বাবলি’ কথা। কিছুদিন আগেই হয়েছে লুক সেট। চলছে দেদার প্রস্তুতি। এই ছবির প্রযোজক ‘ইয়ালিনির বাবা ‘ রাজ। আর নায়িকা শুভশ্রী। বাবা মা কাজে ব্যস্ত তাহলে ছোট্ট ইয়ালিনিকে সামলাচ্ছে কে?



আরও পড়ুনঃ নীরবে প্রস্থান উস্তাদজির, ‘আওগে জব তুম’ বলে ডাক পাঠিয়েছিলেন ঈশ্বর!
সম্প্রতি অভিনেত্রী সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে লেখেন ‘স্যারের সঙ্গে প্রস্তুতি’। সেই ছবিতে রাজের অফিসে রাজের সঙ্গে শুভশ্রী ছাড়াও ছিল আবির। দেখে বোঝাই যাচ্ছে ‘বাবলি’র প্রস্তুতি চলছে। এই ছবি ঘিরেই উঠছে একাধিক প্রশ্ন। বাবা মা কাজে ব্যস্ত। তাহলে ইয়ালিনিকে (Iyalini) সামলাচ্ছে কে?



প্রসঙ্গত উল্লেখ্য, গতবছরের ডিসেম্বরে কোল আলো করে এসেছে ইয়ালিনি। সবে একমাস তার। ছবি যদিও এখনও প্রকাশ্যে আনেননি রাজ (Raj Chakrabarty) বা শুভশ্রী। আপাতত রাজের বাড়ির লোকই দেখভাল করছে ইয়ালিনির। তবে শুটিংয়ের মাঝে শুভশ্রী যখনই সময় পান মেয়েকে সময় দেন। মেয়ের সাথে খেলা করে। তার সাথে করেন চুটিয়ে অভিনয়। এমনকি মাঝে মাঝে যান পার্টিতেও।
বাবা মা কাজে ব্যস্ত, ইয়ালিনিকে সামলাচ্ছে কে?

যদিও এই ঘটনার কারণে ট্রোল হতে হয় অভিনেত্রীকে। কিন্তু বরাবরের মত এবারেও ট্রোলিংকে পাত্তা না দিয়ে বাবলি নিয়ে ব্যস্ত অভিনেত্রী । বুদ্ধদেব গুহর প্রেমের উপন্যাস বাবলি (Babli)। ছবিতে শুভশ্রী এবং আবিরের জুটি কেমন লাগবে সেটাই দেখার অপেক্ষায় দর্শকেরা। এই প্রথমবার একসাথে জুটি বাঁধতে চলেছে রাজ এবং শুভশ্রী।







