ভুয়ো টিকা নিয়ে কেন্দ্রকে সতর্ক থাকার নির্দেশ দিল WHO

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মাস কয়েক আগেই কসবায় গড়ে ওঠা দেবাঞ্জন দেবের ভুয়ো টিকা কেন্দ্র নিয়ে হইচই পড়ে গিয়েছিল চিকিৎসা মহলে। সেবার সেই কেন্দ্র থেকে টিকা নিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন যাদবপুরের তারকা সাংসদ মিমি চক্রবর্তী।‌

আরও পড়ুনঃ দেশে করোনা আক্রান্তের সংখ্যা কমল অনেকটাই

এরপর থেকেই এই ভ্যাকসিন সংক্রান্ত বিষয়ে যথেষ্ট নজরদারি চালানো হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে। সেখান থেকেই জানা গিয়েছে এই রকম ই নকল ও নিম্নমানের টিকা গুলি ভারত সহ পৃথিবীর একাধিক দেশে ছড়িয়ে দেওয়া হয়েছে।

এছাড়াও যেই সমস্ত অঞ্চলে প্রয়োজনের তুলনায় যথেষ্ট কম পরিমাণে টিকা সরবরাহ করা হয়েছে, সেইসব যায়গাতে নিজেদের আখের গোছাতে একদল মানুষ এই নকল টিকা গুলির ব্যবহার করেছে। যারফলে অনেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন।

এমনটাই উঠে এসেছে হু এর একটি বিশেষ রিপোর্টে। তাই এবার কেন্দ্রীয় সরকার কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে একটি কড়া চিঠি দিয়ে, এই সমস্ত ভুয়ো টিকা গুলির ক্ষেত্রে আরো কিছুটা সক্রিয় ভূমিকা পালনের কথা বলা হয়েছে।

ভুয়ো টিকা নিয়ে কেন্দ্রকে সতর্ক থাকার নির্দেশ দিল WHO

তার পাশাপাশি সেই ভুয়ো টিকা গুলিকে চিহিৃত করার ক্ষেত্রে সেখান ব্যাচ নম্বর গুলিকে যাচাই করার উপর জোর দিতে বলা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত