কোভিড নিয়ে উদ্বেগের মধ্যেই আশঙ্কার কথা শোনাল WHO, সাবধান সবাই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কোভিড নিয়ে উদ্বেগের মধ্যেই আশঙ্কার কথা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। ওমিক্রন সহ করোনার নতুন ভ্যারিয়্যান্টগুলি অনেক বেশ সংক্রামক বলেই মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO-এর তরফে মারিয়া ভ্যান কেরখোভ একটি সাংবাদিক বৈঠকে বলেন, “ভাইরাসটির ক্রমশ বিবর্তন হচ্ছে। ওমিক্রন সহ সাব ভ্যারিয়্যান্টগুলি অনেক বেশি সংক্রামক।

আরও পড়ুনঃ দেশে ১২০ টাকা পার করল পেট্রল, কলকাতায় কত?

এই ধরনের নতুন ভ্যারিয়্যান্ট আসতেই থাকবে এবং করোনার আরও নতুন ভ্যারিয়্য়ান্ট আসতে পারে। এই পরিস্থিতিতে নজরদারি সরানো কোনওভাবেই সম্ভব নয়। করোনা ভাইরাস নিয়ে বিশ্ববাসীকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে।” শুধু তাই নয়, WHO তার সাপ্তাহিত রিপোর্টে জানিয়েছে, বিশ্বজুড়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩.৫ মিলিয়ন মানুষ এবং করোনা প্রাণ কেড়েছে ২৫ হাজার জনের।

কোভিড নিয়ে উদ্বেগের মধ্যেই আশঙ্কার কথা শোনাল WHO, সাবধান সবাই

এই সময়ে সবথেকে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন চিনে। গত সপ্তাহের থেকে সেখানে করোনা বেড়েছে ১৪৫ শতাংশ। এরপরেই চিনের ‘জিরো কোভিড নীতি’ নিয়ে প্রশ্ন তুলেছিলেন WHO প্রধান। তিনি বলেন, “জিরো কোভিড নীতি স্থায়ী হবে না। করোনাভাইরাসের সংক্রমণের ধারা দেখেই এই মন্তব্য করছি।”

mm

উল্লেখ্য, রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৮৭ জন। যা আগের দিনের থেকে অনেকটাই কম। বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ১৭ হাজার ৬৯২ জন।

mmm

কোভিড নিয়ে উদ্বেগের মধ্যেই আশঙ্কার কথা শোনাল WHO, সাবধান সবাই

যা গতকালের থেকে সামান্য কম। দেশে অ্যাকটিভ কেসের হার কমে হয়েছে ০.০৪ শতাংশ। রিপোর্ট বলছে, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১৩ জন। যা কমবেশি আগের দিনের সমান। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ২১৪ জন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত