দেশে ১২০ টাকা পার করল পেট্রল, কলকাতায় কত?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টানা ৩৭ দিনের উপর দর স্থির দেশে। অসুবিধায় মধ্যবিত্ত। কলকাতা সহ দেশের চার মহানগরীতেই দাম কমেনি পেট্রল-ডিজেলের। দাম না বাড়লেও, দামের পতন না হওয়ায় বেশ অসুবিধায় মধ্যবিত্ত। দেশে শেষবার পেট্রল-ডিজেলের দাম বেড়েছিল এপ্রিল মাসে।

আরও পড়ুনঃ বিয়ার বিক্রিতে সর্বকালীন রেকর্ড রাজ্যে, দু মাসে আয় কত জানেন?

লিটার প্রতি পেট্রল-ডিজেলের দামে ৮০ পয়সা দাম বেড়েছিল। তারপত্র থেকে দেশে পেট্রল-ডিজেলের দামে কোনও বদল আসেনি। দাম যেমন বাড়েনি, তেমনই দামের কোনও বদলও নেই৷ জ্বালানির দাম না কমায়, পরিবহন খরচ বৃদ্ধির আশঙ্কায় গোটা দেশ। ইতিমধ্যেই মুদ্রাস্ফীতির পারদ চড়ছে গোটা দেশে।

p 1

নিত্যপ্রয়োজনীয় সমস্ত সামগ্রীর দাম বৃদ্ধি পেয়েছে। চাল-গম-ভোজ্য তেল সহ সমস্ত সামগ্রীর দর ঊর্ধ্বগামী৷ এই অবস্থায় পেট্রলের দাম না কমলে চিন্তা আরও বাড়তে পারে নাগরিকদের। এই প্রসঙ্গে, একটি কথা বলা দরকার। আন্তর্জাতিক বাজারে ক্রয়ক্ষমতার ভিত্তিতে পেট্রল-ডিজেলের দামের নিরিখে দেশ তৃতীয়।

pp 1

যা মোটেই সুখবর নয়, গ্রাহকদের জন্য। যদিও, বৃ্হস্পতিবারের হিসাবে ব্যারেল প্রতি দাম কমেছে অপরিশোধিত তেলের। এখন দেখার সেই জায়গা থেকে পেট্রল-ডিজেলের দামে কোনও বদল আসে কিনা। আজ কলকাতায় লিটার প্রতি পেট্রলের দর ১১৫.১২ টাকা। লিটার প্রতি ডিজেল ৯৯.৮৩ টাকা।

ppp 1

দেশে ১২০ টাকা পার করল পেট্রল, কলকাতায় কত?

দিল্লিতে পেট্রলের দাম ১০৫.৪১ টাকা। লিটার প্রতি ডিজেল ৯৬.৬৭ টাকা। মুম্বাইতে পেট্রলের দাম ১২০.৫১ টাকা। ডিজেল ১০৪.৭৭ টাকা। কোনও দাম না বাড়লেও, চার শহরে সবথেকে বেশি দামে বিক্রি হচ্ছে পেট্রল-ডিজেল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন