নজরবন্দি ব্যুরোঃ গতকাল কলকাতার গার্ডেনরিচের শাহি আস্তাবলে অভিযান চালায় ইডি। পরিবহন ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয় ১৭ কোটি ৩৯ লক্ষ টাকা৷ অভিযোগ ওঠে পরিবহন ব্যবসায়ী নাসির খানের ছোট ছেলে আমির খানের বিরুদ্ধে৷ গত কয়েকদিন ধরেই সে বেপাত্তা৷ ফোন সুইচ অফ৷ কোথায় রয়েছে আমির খান?
আরও পড়ুনঃ আইপিএস অফিসারের বাড়িতে সিআইডির হানা, চলছে একাধিক জায়গায় অভিযান


ইডি সূত্রে খবর, গতকাল গার্ডেনরিচের শাহি আস্তাবলের বাড়িতে অভিযান চালায় ইডি৷ খাটের তলা থেকে উদ্ধার হয় রাশি রাশি টাকা। ১২ ঘন্টা ধরে চলে গণনা৷ কিন্তু শুরু থেকেই আমির খানের ৩ টি মোবাইল নম্বর সুইচ অফ রয়েছে। তার খোঁজ এখনও মেলেনি৷ তবে কী ভিন রাজ্যে গা ঢাকা দিয়েছে আমির? শেষবার পরিবারের সঙ্গে কখন কথা বলেছিলেন নাসির? তা জানার জন্য আমিরের পরিবারের লোকজনদের জিজ্ঞাসাবাদ করছে ইডি৷

একইসঙ্গে নাসির খানের ব্যবসাও এখন ইডির স্ক্যানারে৷ শুধুমাত্র ই-নাজেট নামে ওই অ্যাপের মাধ্যমে প্রতারণা করেই বিপুল টাকার মালিক হয়েছে আমির? নাকি এর সঙ্গে বাবার ব্যবসাও যুক্ত রয়েছে? অ্যাপের মাধ্যমে আসা টাকা বাবার ব্যবসায় বিনিয়োগ করা হত? সবটা জানতে চায় তদন্তকারী সংস্থা৷


বিপুল টাকার মালিক আমির কোথায়? খোঁজ শুরু করল ইডি
ইডি সূত্রে খবর, আমিরের মোবাইল নম্বর ট্র্যালক করে খোঁজ করছে ইডি৷ তিনটি ফোন সুইচ অফ৷ বাকি কোন ফোন রয়েছে কি না আমিরের? নাকি কোন আত্মীয়ের বাড়িতে খোঁজ শুরু।







