নজরবন্দি ব্যুরোঃ চুপিসারে বিয়ে সেরে ফেলেছিলেন শ্রুতি এবং স্বর্ণেন্দু। সবে পাঁচদিন হয়েছে তাদের বিয়ের বয়েস। তবে তাদের সম্পর্কের কথা প্রায় সকলেই জানত। তবে বিয়েতে খুব বেশী অতিথি ডাকেন নি তারা। সব কিছুই ছিল বেশ সাদামাটা। তাদের আইনি বিয়ে হয়ে গেছে। এবার তাদের গন্তব্য মধুচন্দ্রিমা।
আরও পড়ুনঃ বর্ষা পড়তেই ত্বকের জেল্লা গায়েব? এই ভাবে যত্ন নিলে মিলবে সমাধান


সম্প্রতি নিজেদের সামাজিক মাধ্যম থেকে সেই ছবিই শেয়ার করে নিলেন নিজের অনুরাগীদের সাথে। ছবিতে দেখা যাচ্ছে নীল আকাশের নীচে হাতে হাত রেখে দাঁড়িয়ে নবদম্পতি। এবং তার সাথে ক্যাপশনে লেখা “ভাবতে থাকুন আমরা কোথায় যাচ্ছি!” এই ছবি দেখা পর অনুরাগীদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মধুচন্দ্রিমায় কোথায় গেলেন শ্রুতি এবং স্বর্ণেন্দু?

বরাবরই ছকভাঙা নিয়মে চলতে পছন্দ করেন তারা। তার একটি ঝলক দেখা গিয়েছিল তাদের বিয়ের সময়ই। সাধারণত বাঙালী বিয়েতে সকলে লাল শাড়ি পরে। কিন্তু শ্রুতি বেছে নিয়েছিল সাদা পোশাক। অন্যদিকে স্বর্ণেন্দুর পরনেও ছিল সাদা পোশাক। মধুচন্দ্রিমাতেও তাদের অন্যথা হল না।


সদ্য বিয়ে সেরেছেন, এবার জঙ্গলে গেলেন হানিমুনে
মধুচন্দ্রিমার জন্য তারা যেই জায়গা বেছে নিয়েছেন তাতেও রয়েছে বিরাট চমক। পাহাড় বা সমুদ্র নয় মধুচন্দ্রিমার জন্য বেছে নিলেন জঙ্গল। তবে খুব বেশীদিন তারা ছুটি কাটাতে পারবেন না। কারন তারা দুজনেই এই মুহূর্তে কাজে ব্যস্ত রয়েছেন। এই মুহূর্তে শ্রুতিতে রাঙা বউ সিরিয়ালে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে।







