Skin Care: বর্ষা পড়তেই ত্বকের জেল্লা গায়েব? এই ভাবে যত্ন নিলে মিলবে সমাধান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কাঠফাটা গরম কমে এখন এসেছে বর্ষাকাল। হ্যাঁ বর্ষাকলে গরমের থেকে স্বস্তি পাওয়া যায় ঠিকই কিন্তু বর্ষার তার নিজের সাথে বিয়ে আনা বিভিন্ন রোগ ব্যাধি। এবং এই সময়ই ত্বক তার জেল্লা হারায়। তাই বর্ষাকালে ত্বকের বিশেষ যত্ন প্রয়োজন। জেনে নিন সেই পদ্ধতি।

আরও পড়ুনঃ একটু স্বাদ বদল করলে কেমন হয়? চিংড়ি নয়, কাঁকড়া দিয়েই বানিয়ে দেখুন মালাইকারি

বর্ষাকালে ঘন ঘন মুখ ধোঁয়া অভ্যাস করুন। কারণ বর্ষাকালে দূষণের ফলে ত্বকের পোরস বন্ধ হয়ে যায়। তাই নিয়মিত মুখ ধুলে পোরস জীবাণুমুক্ত এবং পরিষ্কার হবে। ফলে আর ব্রণর সমস্যা দেখা দেবে না। দিনে অন্তত তিন থেকে চারবার মুখ ধুন। এবং মুখ ধোওয়ার পর অবশ্যই টোনার বা অন্য কোনো ময়চারাইজার ব্যবহার করবেন। এতে ত্বক ড্রাই হবে না।

বর্ষা পড়তেই ত্বকের জেল্লা গায়েব? এই পদ্ধতি অবলম্বন করুন
বর্ষা পড়তেই ত্বকের জেল্লা গায়েব? এই পদ্ধতি অবলম্বন করুন

ট্যান শুধু গরমকালে পরে না। বর্ষাকালেও সূর্যের আলো আমাদের ক্ষতি করে। তাই সূর্যের আলো থেকে নিজের ত্বককে বাঁচাতে নিয়মিত সানসস্কিন ব্যবহার করুন। এবং সপ্তাহে একদিন বা দুদিন অন্তত নিজের স্কিনকে এক্সফলিয়েট করুন। এতে ত্বকের মধ্যে থাকা মৃতকোষ দূর হবে। এবং ত্বক আবার তার পুরনো জেল্লা ফিরে পাবে।

বর্ষা পড়তেই ত্বকের জেল্লা গায়েব? এই পদ্ধতি অবলম্বন করুন
বর্ষা পড়তেই ত্বকের জেল্লা গায়েব? এই পদ্ধতি অবলম্বন করুন

প্রচুর পরিমাণে জল এবং ফল খান। কারণ ত্বকের যত্ন শুধু বাইরে থেকে করলেই হয়না। ভেতর থেকেও ত্বককে তার প্রয়োজনীয় পুষ্টি দিতে হবে। তাই অন্তত রোজ একটি করে ফল খান। খাদ্য তালিকায় যদি বেশি পরিমাণে শাক সবজি এবং ফল থাকে তাহলে ত্বক ভেতর থেকেই উজ্জ্বল হয়ে উঠবে। এবং তার সাথে সাথে প্রতিদিন প্রায় ৮ গ্লাস জল খান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন