নজরবন্দি ব্যুরোঃ মালাইকারী মানেই বাঙালীর মাথায় আসে চিংড়ির কথা। কিন্তু চিংড়ির মালাইকারী যতই বাঙালীর আবেগ হোক একটু স্বাদ বদল করলে মন্দ হয়না। অন্য দিকে কাঁকড়া আমরা সাধারনত ঝাল খেয়েই অভ্যস্ত। কিন্তু কাঁকড়ার মালাইকারী কখনও খেয়ে দেখেছেন? চেকে দেখলে মন্দ হয়না। দেখুন সেই রেসিপি।
আরও পড়ুনঃ শরীর সুস্থ রাখতে চিপস জলে ধুয়ে খান! ফিট থাকতে আর কি কি করেন উরফি?
উপকরন
পেঁয়াজ
আদা
রসুন
লাল লঙ্কা
দারচিনি
ছোট এলাচ
পোস্ত

ধনে গুঁড়ো
গোটা গোলমরিচ
আলু
পেঁয়াজ
তেজপাতা
সর্ষের তেল
এলাচ
লবঙ্গ
হলুদ গুঁড়ো
লাল লঙ্কা গুঁড়ো
নারকেলের দুধ
নুন
একটু স্বাদ বদল করলে কেমন হয়? দেখে নিন কাঁকড়ার মালাইকারী রেসিপি

প্রণালী
প্রথমে কাঁকড়াগুলো ভাল করে ধুয়ে নিন। এরপর ভাল করে নুন, হলুদ মাখিয়ে নিন। এরপর কড়াইয়ের মধ্যে একটু বেশী পরিমানে সর্ষের তেল দিয়ে গরম করে নিন। এরপর তেল গরম হলে কড়ার মধ্যে একেএকে পেঁয়াজ কুচি, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, বড় এলাচ দিয়ে দিন। এরপর সবকিছু বাদামি করে ভেজে নিন। এরপর একটি শুকনো কড়াই নিয়ে নিন। এরপর কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, লাল, লঙ্কা, দারচিনি, ছোট এলাচ, পোস্ত, ধনে গুঁড়ো, গোটা গোলমরিচ সমস্ত কিছু শুকনো কড়াইতে ভেজে নিয়ে ভাল করে গুড়ো করে নিন। এরপর সমস্ত উপকরন গুলো একসঙ্গে গুড়ো করে নিয়ে। সেই মশলা তেলের মধ্যে দিয়ে নিন। এরপর সমস্ত মশলাগুলো ভাল করে কসান। এরপর কিছুক্ষণ পরে ভেজে রাখা আলু গুলো দিয়ে দিন। এরপর কাঁকড়া গুলো দিয়ে দিন এবং বেশ কিছুক্ষণ ধরে কষান। কষানো হয়ে গেলে নারকেলের দুধ দিয়ে দিন। এবং কয়েক মিনিট চাপা দিয়ে রেখে নামিয়ে নিন।



