নজরবন্দি ব্যুরোঃ চলতি বছরের মার্চ মাস থেকেই শুরু হওয়ার কথা ছিল শিয়ালদহ মেট্রো পরিষেবা। তাই যুদ্ধকালীন তৎপরতার মাধ্যমে চলছিল গোটা কাজ। শোনা গিয়েছিল মার্চের দ্বিতীয় সপ্তাহেই নাকি স্টেশন পরিদর্শণে আসবেন সিআরএস কর্তাদের একটি দল। কিন্তু রেলওয়ে সেফটির ছাড়পত্র না মেলায় দেখা দিয়েছে অনিশ্চয়তা। তাহলে কবে শিয়ালদহ থেকে ছুটবে মেট্রো? মনে করা হচ্ছে আগামী পয়লা বৈশাখ থেকে শুরু হতে পারে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত এই পরিষেবা।
আরও পড়ুনঃ নারী দিবস নিয়ে ক্ষমা চাইল ফ্লিপকার্ট, কিন্তু কেন?


বিশেষ সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই মেট্রো স্টেশন চালু করার জন্য রেলওয়ে সেফটির কাছে আবেদন করতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। তারপরেই একদিন স্টেশন পরিদর্শন করতে আসবেন সিআরএস আধিকারিকেরা। নিজেদের মতো করে গোটা স্টেশনটি পর্যবেক্ষণ করবেন তারা। কোথাও ভুলভ্রান্তি থাকলে তা বদল করা হবে। এরপর সিআরএসের ছাড়পত্র মিলতেই শুরু হয়ে যাবে মেট্রো পরিষেবা।
তবে আধিকারিকদের অনেকে বলছেন, মার্চের শুরু থেকেই শিয়ালদহ মেট্রো পরিষেবা চালু করার কোথা থাকলেও তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। কারন সিআরএস আধিকারিকদের পরিদর্শনের পর কোনও ত্রুটি দেখা দিলে তা সমাধান করে ছাড়পত্র মিলতে আরও কিছুটা সময় লাগতে পারে। যারফলে আগামী পয়লা বৈশাখ থেকেই হয়তো শুরু হবে এই পরিষেবা।
কবে শিয়ালদহ থেকে ছুটবে মেট্রো? উন্নত প্রযুক্তি গোটা স্টেশন জুড়ে

সেইমতো সকল যাত্রীদের কথা মাথায় রেখে আধুনিকতার ছোঁয়া থাকছে স্টেশন জুড়ে। রাখা হচ্ছে অধিক পরিমানে টিকিট কাউণ্টার। বসানো হচ্ছে প্ল্যাটফর্ম স্ক্রিনডোর সিস্টেম। সেইসঙ্গে নাকি রাখা হতে পারে ডবল ডিসচার্জ প্ল্যাটফর্ম সিস্টেম।









