নজরবন্দি ব্যুরোঃ প্রতিবছরই মার্চ মাসের ৮ তারিখ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পরিচিত। যেখানে বৈষম্যতা দূরে ঠেলে প্রত্যেক নারীর অধিকারকে সম্মান জানিয়ে পালিত হয় এই বিশেষ দিন। সমস্ত দিক মাথায় রেখেই নিজেদের ওয়েবসাইট থেকে রান্নাঘরের একাধিক জিনিসের উপর ছাড়ের কথা ঘোষণা করেছিল ফ্লিপকার্ট। যা রীতিমতো শোরগোল ফেলে দেয় নেটমাধ্যমে। সেই নিয়েই এবার ক্ষমা চাওয়া হল এই সংস্থার তরফে।
আরও পড়ুনঃ Women Harassment: নিজের বাবা-ই ধর্ষক, ৫ বছর ধরে মর্মান্তিক ঘটনার সাক্ষী ছিলেন অসহায় মা


ফ্লিককার্টের তরফে বলা হয়েছিল, ” Dear customers this Women’s Day, let’s celebrate you. Get kitchen appliances from Rs. 299″ । যা মুহূর্তের মধ্যে ধেয়ে আনে নিন্দার ঝড়। একাংশের তরফ থেকে প্রশ্ন করা হয়, তাহলে রান্না ঘরের দিকেই মনোনিবেশ করতে বাধ্য করা হচ্ছে নারীদের?
এরপরেই নেটাগরিক টুইট করে লেখেন, যদি এই সংস্থা নারীদের এই বিশেষ দিনে রান্নাঘরের দ্রব্য গুলির প্রচার করে থাকে, তাহলে সেটি বিরাট বড় বদল নিয়ে আসবে। যা কল্পনার অতীত। এখানেই শেষ নয়। আরেকজন টুইট করে লেখেন, আজ এই বিশেষ দিনে ফ্লিপকার্ট বলছে রান্নাঘরে ফিরে যান। তারপর যতই সময় এগিয়েছে নেটমাধ্যম জুড়ে দেখা দিয়েছে নিন্দার ঝড়।
নারী দিবস নিয়ে ক্ষমা চাইল ফ্লিপকার্ট, কোন অপরাধে?
We messed up and we are sorry.
We did not intend to hurt anyone's sentiments and apologise for the Women's Day message shared earlier. pic.twitter.com/Gji4WAumQGRelated Newsএক ধাক্কায় কনেকটাই দাম কমল সোনার, পয়লা বৈশাখের আগেই সুখবর আমজনতার জন্যেআগামী ৫ বছরে সোনার দাম—বাড়বে নাকি পড়বে? বিশেষজ্ঞদের চমকপ্রদ পূর্বাভাস— Flipkart (@Flipkart) March 8, 2022
বেহাল পরিস্থিতির আন্দাজ করতে পেরেই তড়িঘড়ি পদক্ষেপ নেয় ফ্লিপকার্ট। কিছুসময় পরেই এই ই-কমার্স সংস্থার পক্ষ থেকে করা হয় দ্বিতীয় টুইট। সেখানেই নারী দিবস নিয়ে ক্ষমা চাইল ফ্লিপকার্ট। তাদের তরফে বলা হয়, “আমরা ভুল করেছি। তার জন্য আমরা দুঃখিত। আগের টুইটির মাধ্যমে আমরা কারুর আবেগে আঘাত করতে চাইনি।”










