J&K News: কবে নির্বাচন হবে জাম্মু ও কাশ্মীরে? শীর্ষ আদালতে জানাল কেন্দ্র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ‘আমরা জম্মু ও কাশ্মীরে যে কোনও সময় নির্বাচনের জন্য প্রস্তুত’, শীর্ষ আদালতকে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা অপসারণের বিষয়ে সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি পিটিশন দাখিল করা হয়েছিল, যেগুলির একযোগে শুনানি হচ্ছে।

আরও পড়ুন: এশিয়া কাপে অনিশ্চিত ভারত-পাক মহারণ, কিন্তু কেন?

- Advertisement -

এদিকে, বৃহস্পতিবার আদালতে জম্মু ও কাশ্মীরের নির্বাচন নিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দেওয়া হয়েছে। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ‘ভোটার তালিকা আপডেট করার কাজ প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে। এই আবহে যেকোনও সময়ে জম্মু ও কাশ্মীরে ভোট করানো যেতে পারে।’

কবে নির্বাচন হবে জাম্মু ও কাশ্মীরে? শীর্ষ আদালতে জানাল কেন্দ্র
কবে নির্বাচন হবে জাম্মু ও কাশ্মীরে? শীর্ষ আদালতে জানাল কেন্দ্র

তিনি জানান, আগে পঞ্চায়েত নির্বাচন এবং পুর নির্বাচন হবে। তারপর বিধানসভা ভোট হবে। তবে নির্দিষ্ট কোনও সময়ের উল্লেখ করা হয়নি সরকারের তরফে। উল্লেখ্য, ২০১৮ সাল থেকে জম্মু ও কাশ্মীরে কোনও নির্বাচিত সরকার নেই। বিগত পাঁচ বছর ধরে এটি কেন্দ্রীয় সরকারের শাসনে আছে।

5 27

অবশ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এটি হয়েছে ২০১৯ সালের ৫ অগস্ট। সেদিনই সংসদে ৩৭০ ধারা এবং ৩৫এ প্রত্যাহার করা হয়। জম্মু ও কাশ্মীর ভেঙে লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়। জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বেশ কয়েকটি পিটিশনের উপর বেশ কয়েকদিন ধরে সুপ্রিম কোর্টে শুনানি চলছে।

- Advertisement -

কবে নির্বাচন হবে জাম্মু ও কাশ্মীরে? শীর্ষ আদালতে জানাল কেন্দ্র

4 27

আজকের শুনানি চলাকালীন অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটারমানি ৩৭০ ধারা অপসারণের বিষয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষে সুপ্রিম কোর্টে হাজির হন। আর তার পরেই তিনি এই কথা জানান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর