করোনা নিয়ন্ত্রনে এলেও নিরাময় হয়নি, আপাতত স্কুল কলেজ খুলছে না রাজ্যে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কবে খুলবে রাজ্যের স্কুল কলেজ তা নিয়ে এখনও ধোঁয়াশা রইল। কথা ছিল দুর্গাপুজোর পর খুলতে পারে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু যা পরিস্থিতি তাতে এখন স্কুল কলেজ খোলার সম্ভাবনা নেই। করোনা নিয়ন্ত্রনে এলেও নিরাময় হয়নি, তাই আপাতত স্কুল কলেজ খুলছে না রাজ্যে। অন্তত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেই ইঙ্গিত দিয়েছেন। যদিও দুর্গা পুজোর পর স্কুল খুলছে রাজ্যে, ‘সম্ভাবনাময়’ এই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আর পড়ুনঃ এতদিনে আমার গান গাওয়া সার্থক, শোভন কে ঘিরে বৈশাখীর নাচে মুগ্ধ লোপামুদ্রা!

করোনার প্রথম ধাক্কা। প্রত্যেকদিন ৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছিলেন করোনায়। প্রতিদিন সামনে আসছিল ভয়ঙ্কর ছবি। রাজ্যের হালও ক্রমেই খারাপ হচ্ছিল। প্রতি দিন বাড়ছিল করোনা রোগী। তাই প্রথম ধাক্কায় ৩০ জুন ২০২০ পর্যন্ত রাজ্যে সমস্ত বন্ধ রাখার ঘোষণা করেছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ব্যাস… তারপর আর খোলেনি স্কুল।

করোনা পরিস্থিতিতে অনলাইনে পঠন পাঠন চালালেও বিশেষ লাভ হচ্ছে না পড়ুয়াদের। এমনকি সঠিক পরিকাঠামোর অভাবে প্রত্যন্ত গ্রামে এ ব্যবস্থা করা যাচ্ছে না, ফলে সোজা কথায় বলতে গেলে দেশের শিক্ষাব্যবস্থা করোনার কারণে প্রায় ডকে উঠেছে। এইরকম অবস্থায় করোনার প্রভাব একটু কমে আসলে স্কুল কলেজ খোলার পরিকল্পনা করছে সরকার । কিন্তু সমস্যা এখানেই। করোনা সংক্রমণ যেন কমেও কমছে না।

গতকালের পরিসংখ্যান বলছে, এখনও করোনা মুক্ত নয় রাজ্যের কোন জেলাই। কলকাতা এবং উত্তর ২৪ পরগণা জেলার সংগক্রমন ফের বাড়তে শুরু করেছে। রাজ্যজুড়ে গড়ে সাড়ে সাতশো ব্যাক্তি প্রতিদিন আক্রান্ত হচ্ছেন করোনায়। এদিকে আর কদিন পরেই পুজো। অন্যদিকে চিকিৎসকদের অনুমান অনুযায়ী, চলতি মাসেই তৃতীয় ঢেউ ঢুকে পড়ার কথা দেশে। সব মিলিয়ে সংকটে স্কুল কলেজ খোলার সরকারি ইচ্ছা।

করোনা নিয়ন্ত্রনে এলেও নিরাময় হয়নি : ব্রাত্য বসু

করোনা নিয়ন্ত্রনে এলেও নিরাময় হয়নি, আপাতত স্কুল কলেজ খুলছে না রাজ্যে।
করোনা নিয়ন্ত্রনে এলেও নিরাময় হয়নি, আপাতত স্কুল কলেজ খুলছে না রাজ্যে।

এই বিষয়ে আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, করোনা নিয়ন্ত্রনে এলেও নিরাময় হয়নি। তবে রাজ্য সরকার চাইছে দুর্গাপুজোর পর স্কুল খুলতে। আপাতত রাজ্য পরিস্থিতির বিচার বিবেচনা করছে। তবে মূল সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সবুজ সংকেত মিললেই খুল কলেজ খোলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও ওয়াকি বহাল মহলের ব্যাখ্যা, রাজ্য সরকার যদি করোনা নিরাময়ের অপেক্ষায় থাকে তাহলে চলতি বছরে স্কুল খোলার কোন সম্ভাবনা নেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত