নজরবন্দি ব্যুরোঃ নভেম্বরের শেষে আবারও সুপার মুনের সাক্ষী হবেন বিশ্ববাসী। আজ অর্থাৎ 27 নভেম্বর, 2023 তারিখে এই সুপার মুন বা বিভার মুনের সাক্ষী হবে সকলে। তবে এই কথা অনেকদিন আগে থেকেই জানা গিয়েছিল। নভেম্বরের প্রথমে এই খবর সামনে আসার পর থেকেই অপেক্ষার প্রহর গুনছিল পৃথিবীবাসী। অবশেষে অপেক্ষার অবসান।
আরও পড়ুনঃ ডিপফেকের শিকার এবার আলিয়াও, উদ্বেগ বাড়াচ্ছে এই নতুন AI টেকনোলজি
কিন্তু কী এই বিভার মুন?
এই বিভার মুন আসলে সুপার মুন। সাধারণত শীতকালে এই সুপার মুনকে এই নতুন নামে ডাকা হয়। সাধারণ এই নাম আমেরিকা থেকেই এসেছে। এছাড়াও আজকে চাঁদের এই সৌন্দর্যকে জ্যোতির্বিজ্ঞানীরা ‘পেনামব্রাল লুনার একলিপ্স’ নামেও উল্লেখ করেছেন। এছাড়াও অন্যান্য দেশের মানুষরা এই চাঁদকে ফ্রস্ট মুন, ওক মুন ও কোল্ড মুন, উইন্টার মুন, চাইল্ড মুন এছাড়াও বহু নামে ডাকে।

কোন কোন দেশ সাক্ষী থাকছে এই বিভার মুনের?
ভারতসহ আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং এশিয়ার কিছু কিছু জায়গাতে এই বিভার মুন দেখতে পাওয়া যাবে।
বিশ্ববাসী আবারও সাক্ষী হবে চাঁদের অপরূপ সৌন্দর্যের, সাক্ষী থাকবে ভারতসহ বহু দেশ

শনিবার বহু দেশে এই চাঁদের কিছু অংশ দেখতে পাওয়া গিয়েছে। তবে আজকে পুরো অংশ দেখতে পাবে সমস্ত দেশগুলি। এই বছরের জন্য এটিই সম্ভাবত শেষ সুপার মুন। আজ চাঁদের উজ্জ্বলতা আগের তুলনায় বহুগুন বৃদ্ধি পাবে। চাঁদের ওপর আজ সৃষ্টি হবে এক লাল আভার। শুধুতাই নয়, এই চাঁদ দেখার জন্য কোন রকম যন্ত্রেরও প্রয়োজন পরবে না। খালি চোখেই এই চাঁদের সৌন্দর্য উপভোগ করা যাবে। এর আগে এই বিভার মুন দেখা গিয়েছিল ২০২২ সালের ৮ই নভেম্বর।



