তুরুপের তাস বাংলার বেকারত্ব! ক্ষমতায় এলে বছরে পরিবার পিছু অন্তত ১ জনকে চাকরির প্রতিশ্রুতি শাহের‌।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তুরুপের তাস বাংলার বেকারত্ব! ক্ষমতায় এলে বছরে পরিবার পিছু অন্তত ১ জনকে চাকরির প্রতিশ্রুতি শাহের‌। পুরুলিয়ায় টিপস দিয়েছেন বাংলা থেকে ম্যালেরিয়া ও ডেঙ্গুকে সরাতে গেলে দিদিকে সরাতে হবে, প্রথম দফার নির্বাচনের আগে হাতে আর মাত্র একদিন। তার আগে একেবারে শেষ মুহুর্তের প্রচার করছে সব দল। আজ একই দিনে মোট চার জায়গায় সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ায় সভা করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্‌। সভা করতে এসেছেন যোগী আদিত্যনাথ। অপরদিকে আজই প্রথম বিজেপির হয়ে প্রচারে নামলেন মিঠুন চক্রবর্তী। আর প্রতিটা সভা মঞ্চ থেকে প্রত্যেকেই খতিয়ান দিচ্ছেন নিজেদের ল্কাজের। কী করেছেন আর বিরোধী দল কী করেনি এই হিসেব মেলে ধরছেন জনগণের সামনে। েকে অপরকে টেক্কা দিচ্ছেন একেবারে হিসেব করে।

আরও পড়ুনঃ ডেস্টিনেশন আলাদা, চেনা গণ্ডীর বাইরে ভোট ময়দানে “রিয়্যালিটি শো” দেব-মিঠুনের!

একদিকে সভা মঞ্চ থেকে বিজেপিকে ডাকাত লুটেরা বলে কটাক্ষ করছেন, তখন অন্যদিকে অমিত শাহ্‌ বলছেন একই কথা। তাঁর স্পষ্ট বক্তব্য, ‘স্কিম’ চাইলে মোদীজিকে ভোট দিন। আর ‘স্ক্যাম’ চাইলে মমতাকে ভোট দিন। পুরুলিয়ার জনসভা থেকে সেকঘানের জলকস্টকে মুদ্দা করে শাহ্‌ বলেন, রুলিয়াতে জলের সমস্যা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এত বছরেও কিছু করতে পারেনি। আমরা ক্ষমতায় এলে তার সমাধান করব। ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করব।

এছাড়াও তিনি জানান, আদিবাসীদের উন্নয়নের জন্য বোর্ড তৈরী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জঙ্গলমহলের মানুষকে যাতে চিকিৎসার জন্য বাইরে যেতে না হয়, তার জন্য জঙ্গলমহলে এমস তৈরী হবে। পুরো জঙ্গলমহলকে ট্রেন লাইন দিয়ে জুড়ে দেওয়ার কাজ শুরু হয়েছে। ২ বছরের মধ্যে শেষ হবে। বাংলায় বিজেপি সরকার এলেই প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে ১৮ হাজার টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি। সঙ্গে এও জানান, জঙ্গলমহলের মানুষের উন্নয়নের জন্য গেরুয়া শিবির ‘জঙ্গলমহল উন্নয়ন বোর্ড’’ তৈরী করার কথা ঘোষণা করেছে।  বছরের মধ্যে শেষ হবে সেই কাজ।

বাংলায় ইস্যু বেকারত্ব। গত ১০ বছরে তৃণমূলের শাসনের পর বাংলার য্যব সমাজ খহিপ্ত, হয়নি কোন চাকরি। SSC প্রার্থীরা রোজ ধর্ণায় বসছেন শহরের নানা প্রান্তে। কখনো বা খোদ মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে। এই পরিস্থিতিতেও নির্বাচনী প্রচারে তুরুপের তাস বিজেপির কর্মসংস্থান। আজকের সভা থেকে শাহ্‌ জানান , ক্ষমতায় এলে আদিবাসীদের কাছ থেকে শিক্ষার ক্ষেত্রে কোনও টাকা নেওয়া হবে না। এবং বিজেপি ক্ষমতায় এলে প্রতি বছর প্রতি পরিবারের একজনকে করে চাকরি দেবে এই প্রতিশ্রুতিও দেন তিনি।

তুরুপের তাস বাংলার বেকারত্ব! ক্ষমতায় এলে বছরে পরিবার পিছু অন্তত ১ জনকে চাকরির প্রতিশ্রুতি শাহের‌। বেকারত্বের পাশাপাশি আজকের পুরুলিয়ার সভা থেকে তিনি তুলে ধরেন অনুপ্রবেশের ইস্যুকেও। সভা থেকেই শশ জানান, বাংলার বড় সমস্যা হল অনুপ্রবেশ। এই সরকারের সময় অনুপ্রবেশ হচ্ছে বলেই আপনারা কাজ পাচ্ছেন না। আমাদের ক্ষমতায় আনুন, অনুপ্রবেশকারীদের কী ভাবে বের করতে হয় আমরা দেখিয়ে দেব। এছাড়াও তিনি বলেন,মতুয়া থেকে শুরু করে যত শরণার্থী এসেছেন সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত