নজরবন্দি ব্যুরো: আজ ১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ২৫৬ তম দিন (অধিবর্ষে ২৫৭)। বছর শেষ হতে আরও ১০৯ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১২ সেপ্টেম্বর, আজকের দিনে কোন কোন ঘটনা উল্লেখযোগ্য
জন্ম
১৯৮৯- জার্মান ফুটবল খেলোয়াড় টমাস মুলার।
১৯৬৯- অস্ট্রেলীয় ক্রিকেটার শেন ওয়ার্ন।
১৯০৪- বাংলাদেশী বাঙালি সাহিত্যিক সৈয়দ মুজতবা আলি।
১৮৮৬- নোবেলজয়ী ইংরেজ রসায়নবিদ রবার্ট রবিনসন।
১০৮৭- বাইজেনটাইন সম্রাট জন দ্বিতীয় কমনেনাস।

মৃত্যু
২০১৩- বাংলা চলচ্চিত্রের ‘নবাব সিরাজউদ্দৌলা’ খ্যাত কিংবদন্তি অভিনেতা আনোয়ার হোসেন।
১৯২৯- ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী যতীন্দ্রনাথ দাস।
১৯২৪- ভারতীয় রাজনীতিবিদ, আইনজীবী এবং ১৯১৪ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ভূপেন্দ্রনাথ বসু।
১৯১০- বিশিষ্ট বাঙালি কবি এবং সুরকার রজনীকান্ত সেন।

ঘটনাবলী
২০০৮- দিল্লিতে এক সিরিজ বোমা হামলায় ৩০ নিহত ও ১৩০ জন আহত হয়।
২০০০- তুরস্কে ভূমিকম্পে ১০৮ জনের মৃত্যু হয়।
১৯৯৫- আজকের দিনে শ্রীলঙ্কায় এক বিমান দুর্ঘটনায় ৭৫ জন নিহত হন।
১৯৫৯- চাঁদের উদ্দেশে রাশিয়ার লুনিক-২ নামক রকেট উৎক্ষেপণ করা হয়।
১৭৮০- বহুতল ভবনে উঠানামা করার জন্য ব্যবহৃত লিফট বা এলিভেটর আবিস্কৃত হয়।
১৫০১- মাইকেল এঞ্জেলো বিখ্যাত ডেভিড মূর্তি নির্মাণ শুরু করেন।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৩ সেপ্টেম্বর, আজকের দিনে কোন কোন ঘটনা উল্লেখযোগ্য




