ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৬ সেপ্টেম্বর, একনজরে আজকের দিনের নানা ঘটনাবলী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ ৬ সেপ্টেম্বর ২০২৩, বুধবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ২৪৯ তম দিন (অধিবর্ষে ২৫০)। বছর শেষ হতে আরও ১১৮ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৫ সেপ্টেম্বর, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী জেনে নিন

জন্ম
১৯৯৫- বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান
১৯৭৬- ইংরেজ অভিনেত্রী ন্যাওমি হ্যারিস।
১৯৬৮- পাকিস্তানি ক্রিকেটার সাঈদ আনোয়ার।
১৯৪৯- ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও চিত্র সম্পাদক রাকেশ রোশন।
১৯২০- বাঙালি কবি,কথা-সাহিত্যিক ও নাট্যকার শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
১৯১৭- ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী,ভারত সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টা ও পারমাণবিক পদার্থবিজ্ঞানের অন্যতম পথিকৃৎ বাসন্তী দুলাল নাগচৌধুরী।
১৮৯২- নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিজ্ঞানী এডওয়ার্ড ভিক্টর অ্যাপলটন।
১৮৮৯- বাঙালি জাতীয়তাবাদী, পেশায় ব্যারিস্টার এবং ভারতের স্বাধীনতা কর্মী শরৎচন্দ্র বসু।

ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৬ সেপ্টেম্বর, একনজরে আজকের দিনের নানা ঘটনাবলী

মৃত্যু
২০১৭- ইরানী ও আজারবাইজানী বংশোদ্ভূত মার্কিন কম্পিউটার বিজ্ঞানী লতফি জাদেহ।
১৯৯৮- জাপানি চলচ্চিত্র পরিচালক আকিরা কুরাসাওয়া।
১৯৯৬- বাংলাদেশী চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা সালমান শাহ।
১৯৮৬- খ্যাতনামা গণিতের অধ্যাপক এবং নোবেলজয়ী বিজ্ঞানী আবদুস সালামের শিক্ষক অনিলেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়।

ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৬ সেপ্টেম্বর, একনজরে আজকের দিনের নানা ঘটনাবলী

ঘটনাবলী
১৯৯৮- বঙ্গবন্ধুকে ডায়াবেটিক সোসাইটির মরণোত্তর স্বর্ণপদক প্রদান করা হয়। আজকের দিনেই প্রথমবারের মতো স্বর্ণপদক প্রদান শুরু হয়।
১৯৬৫- প্রথম পাক-ভারত যুদ্ধ শুরু হয়।
১৯০৮- কলকাতায় সর্বপ্রথম কলকাতা গাণিতিক সমিতি গঠিত হয়।
১৮৮০- ইংল্যান্ডে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ শুরু হয়।
১৭৭৮- হুগলীতে প্রথম বাংলা ছাপাখানা স্থাপন করা হয়।

ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৬ সেপ্টেম্বর, একনজরে আজকের দিনের নানা ঘটনাবলী

ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৬ সেপ্টেম্বর, একনজরে আজকের দিনের নানা ঘটনাবলী
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৬ সেপ্টেম্বর, একনজরে আজকের দিনের নানা ঘটনাবলী

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন