নজরবন্দি ব্যুরো: আজ ৫ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ২৪৮ তম দিন (অধিবর্ষে ২৪৯)। বছর শেষ হতে আরও ১১৯ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৪ সেপ্টেম্বর, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী জেনে নিন
জন্ম
১৯৯১- বাংলাদেশি সংগীত শিল্পী ইমরান মাহমুদুল হক।
১৯৭৯- ভারতীয় শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীত শিল্পী আয়ান আলি খান।
১৯৭০- বাংলাদেশী ক্রিকেটার মহম্মদ রফিক।
১৯৫২- ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, গীতিকার, ও অভিনেতা বিধু বিনোদ চোপড়া।
১৯৫১- মার্কিন অভিনেতা, প্রযোজক ও পরিচালক মাইকেল কিটন।
১৯২৯- বাঙালি কবি, গীতিকার ও চিত্র পরিচালক মোহিনী চৌধুরী।
১৮৮৮- আদর্শ শিক্ষক দার্শনিক ও ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ।

মৃত্যু
২০১৬- দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার লিন্ডসে টাকেট।
২০০৯- বাংলাদেশী অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ সাইফুর রহমান।
১৯৯৭- আলবেনীয় ভারতীয় মিশনারী শান্তির জন্য নোবেল পুরস্কার বিজয়ী মাদার তেরেসা।
১৯৯৫- ভারতীয় সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার এবং গল্পকার সলিল চৌধুরী।

ঘটনাবলী
২০০০- টাভালু জাতিসংঘে যোগ দেয়।
১৯৬২- আজকের দিনে ভারতে শিক্ষক দিবস উদ্যাপন শুরু হয়।
১৯৩৯- দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র তার নিরপেক্ষতা ঘোষণা করে।
১৯০৫- রাশিয়া ও জাপানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
১৬১২- চারটি যুদ্ধজাহাজ নিয়ে ইষ্ট ইন্ডিয়া কোম্পানির নৌবাহিনী গঠিত হয়।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৫ সেপ্টেম্বর, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী জেনে নিন




