নজরবন্দি ব্যুরো: আজ ৬ আগস্ট ২০২৩, রবিবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ২১৮ তম দিন (অধিবর্ষে ২১৯)। বছর শেষ হতে আরও ১৪৭ দিন বাকি। বিভিন্ন ঘটনায় মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৫ আগস্ট, একনজরে আজকের দিনের নানা ঘটনাবলী
জন্ম
১৯৮৪- নিউজিল্যান্ডের ক্রিকেটার জেসি রাইডার।
১৯৭৩- মার্কিন অভিনেত্রী, চলচ্চিত্র পরিচালক, ও প্রযোজক ভেরা ফারমিগা।
১৯৭০- ভারতীয় বংশোদ্ভূত মার্কিন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার এম নাইট শ্যামালান।
১৯২৯- বাংলাদেশী গীতিকার, সুরকার ও লোকশিল্পী আবদুল গফুর হালী।
১৯১১- মার্কিন অভিনেত্রী, কৌতুকাভিনেত্রী, মডেল, চলচ্চিত্র-স্টুডিও নির্বাহী ও প্রযোজক লুসিল বল।
১৮৮৪- বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক কার্তিকচন্দ্র দাশগুপ্ত।
১৮৬৫- ইংরেজ অভিনেত্রী, গায়িকা ও নৃত্যশিল্পী এবং চার্লি চ্যাপলিনের মা হান্নাহ চ্যাপলিন।

মৃত্যু
২০২০- ভারতের কমিউনিস্ট পার্টির (মার্ক্সবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বামফ্রন্ট সরকারের সময়কালে রাজ্যের পরিবহন মন্ত্রী শ্যামল চক্রবর্তী।
১৯৫৯- ভারতীয় সঙ্গীতজ্ঞ মোহাম্মদ হোসেন খসরু।
১৯২৫- ভারতের জাতীয়তাবাদী রাজনীতিবিদ স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
১৮৭৩- বাঙালী লেখক, সমাজকর্মী কিশোরীচাঁদ মিত্র।

ঘটনাবলী
১৯৯১- ১৬ বছর পর পুনরায় বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র চালু হয়।
১৯৬২- পশ্চিম ভারতীয় দ্বীপ জ্যামাইকা যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৪৫- মিত্র শক্তি আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা শহরে পারোমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায়।
১৯১৪- আজকের দিনে কলকাতা থেকে দৈনিক বসুমতী প্রথম প্রকাশিত হয়।
১৯০৬- বিপিনচন্দ্র পালের সম্পাদনায় বন্দে মাতরম্ (সংবাদপত্র) প্রথম প্রকাশিত হয়।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৬ আগস্ট, একনজরে আজকের দিনের নানা ঘটনাবলী




