ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৩১ অক্টোবর, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী একনজরে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ ৩১ অক্টোবর ২০২৩, মঙ্গলবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ৩০৪ তম দিন (অধিবর্ষে ৩০৫)। বছর শেষ হতে আরও ৬১ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৩০ অক্টোবর, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী একনজরে

জন্ম
২০০০- আমেরিকান অভিনেত্রী ও গায়িকা ওয়িলও স্মিথ।
১৯৩১- বাংলা ছড়ার গানের জনপ্রিয় গায়িকা জপমালা ঘোষ।
১৮৮৭- চীনের রাষ্ট্রনায়ক চিয়াং কাইশেক।
১৮৮০- আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বাঙালি কমিউনিস্ট বিপ্লবী বীরেন চট্টোপাধ্যায়।
১৮৭৫- ভারতীয় পণ্ডিত ও জাতীয়তাবাদী নেতা সর্দার বল্লভভাই পটেল, যাকে ভারতের লৌহমানব বলা হয়ে থাকে।

ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৩১ অক্টোবর, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী একনজরে
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৩১ অক্টোবর, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী একনজরে

মৃত্যু
২০২২- স্টিল ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত ভারতীয় শিল্পপতি জামশেদ জে ইরানি।
২০২০- স্কটিশ অভিনেতা, ‘জেমস বন্ড’ খ্যাত অভিনেতা শন কনারি।
২০০৬- পাকিস্তানি বংশোদ্ভূত ভারতীয় লেখক ও কবি অমৃতা প্রীতম।
১৯৮৭- প্রখ্যাত ভারতীয় গণিতবিদ ও পরিসংখ্যানবিদ রাজচন্দ্র বসু।
১৯৮৪- ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী
১৯৭৫- বাঙালি সঙ্গীত পরিচালক, সুরকার, লোকসঙ্গীত শিল্পী শচীন দেববর্মণ।

ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৩১ অক্টোবর, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী একনজরে

ঘটনাবলী
২০১৯- ভারতের জম্মু ও কাশ্মীর এবং লাদাখ দুটি পৃথক রাজ্য হিসাবে পরিণত হয়।
১৯৯৪- চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বেজিং-সিউল চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৮৮- চার বোনকে একত্রে বিয়ে করে ভুটানের রাজা ওয়াংচুকের চাঞ্চল্য সৃষ্টি করেন।
১৯৮৪- আজকের দিনে নিজের দেহরক্ষীর গুলিতে নিহত হন ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।
১৯৬৬- বিশিষ্ট সাঁতারু মিহির সেন পানামা খাল অতিক্রম করেন।
১৯৩৬- কলকাতায় বাংলা ভাষায় মুসলমানদের প্রথম দৈনিক পত্রিকা ‘দৈনিক আজাদ’ প্রকাশিত হয়।
১৯১৪- কৃষ্ণসাগরে রাশিয়াকে আক্রমণ করে তুরস্ক।

ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৩১ অক্টোবর, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী একনজরে

ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৩১ অক্টোবর, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী একনজরে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত