গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে আজ, ৩ ফেব্রুয়ারি, শনিবার। চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের ৩৪ তম দিন। বছর শেষ হতে আরও ৩৩১ দিন বাকি, অধিবর্ষে ৩৩২ দিন। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে (On This Day in History) কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।



আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২ ফেব্রুয়ারি, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য
জন্ম
১৯৭৬- ওমানী-অস্ট্রেলীয় অভিনেত্রী ইসলা ফিশার।
১৯৬৬- নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ড্যানি মরিসন।
১৯০৯- ভারতীয় মহিলা স্বাধীনতা সংগ্রামী সুহাসিনী গঙ্গোপাধ্যায়।
১৮৮৩- ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী নেত্রী ও লেখিকা ঊর্মিলা দেবী।
১৮৭৩- বাঙালি কথাসাহিত্যিক প্রভাতকুমার মুখোপাধ্যায়।
১৮৭৩- ভারতের স্বাধীনতা আন্দোলনকারী বাঙালি বিপ্লবী অতীন্দ্রনাথ বসু।

মৃত্যু
২০০০- বিখ্যাত ভারতীয় তবলা বাদক ওস্তাদ আল্লারাখা।
১৯৭৬- বিপ্লবী ও কৃষক নেতা জিতেন ঘোষ।
১৯৩৫- ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বিপ্লবী ভবানীপ্রসাদ ভট্টাচার্য।


ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৩ ফেব্রুয়ারি, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য

ঘটনাবলী
১৯৯৭- আজকের দিনে কলকাতা পুস্তকমেলায় বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে।
১৯৪৩- সর্বসাধারণের জন্য কলকাতা ও হাওড়ার সংযোগকারী রবীন্দ্র সেতু খুলে দেওয়া হয়।
১৯২৭- হেমেন্দ্রপ্রসাদ ঘোষ ও পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় বসুমতী পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
১৮৫৫- লর্ড ডালহৌসি হাওড়া-বর্ধমান রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।







