নজরবন্দি ব্যুরো: আজ ২৯ অক্টোবর ২০২৩, রবিবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ৩০২ তম দিন (অধিবর্ষে ৩০৩)। বছর শেষ হতে আরও ৬৩ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন:ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৮ অক্টোবর, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী একনজরে
জন্ম
১৯৮১- ভারতীয় অভিনেত্রী রিমা সেন।
১৯৭১- অস্ট্রেলিয়ান ক্রিকেটার ম্যাথু হেডেন।
১৯৪৭- ইংরেজ ঐতিহাসিক রবার্ট সার্ভিস।
১৯৩৫-জাপানি পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার ইসাও টাকাহাটা।
১৯২৬- তুরস্কের প্রধানমন্ত্রী নাজমউদ্দিন এরবাকান।
১৯১১- ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী অনাথবন্ধু পাঁজা।

মৃত্যু
২০১৩- ইংরেজ অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার গ্রাহাম স্টার্ক।
১৯৮৮- ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও সমাজ সংস্কারক কমলাদেবী চট্টোপাধ্যায়।
১৯১০- বাঙালি সাহিত্যিক, সাংবাদিক ও বাগ্মী কালীপ্রসন্ন ঘোষ।

ঘটনাবলী
২০০৬- রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ বাংলাদেশের তত্ত্বাবধ্যায়ক সরকারের প্রধান হিসেবে দ্বায়িত্বভার গ্রহণ করেন।
১৯৬৪- টাঙ্গানিকা ও জাঞ্জিবারের একত্রীভূত নাম ঘোষিত হয় তাঞ্জানিয়া।
১৯২০- আজকের দিনে ভারতের জাতীয় ইসলামী বিশ্ববিদ্যালয় জামিয়া মিলিয়া ইসলামিয়া, আলিগড়ে প্রতিষ্ঠিত হয়।
১৮৮৮- কনস্টানটিনোপল চুক্তি অনুযায়ী সুয়েজ খাল অবরোধ মুক্ত হয়।
১৮৫১- রাধাকান্ত দেব ও দেবেন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে কলকাতায় ‘ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন’ প্রতিষ্ঠিত হয়।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৯ অক্টোবর, একনজরে আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী




