নজরবন্দি ব্যুরো: আজ ২০ জুলাই, ২০২৩, বৃহস্পতিবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ২০১ তম দিন (অধিবর্ষে ২০২)। বছর শেষ হতে আরও ১৬৪ দিন বাকি। বিভিন্ন ঘটনায় মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনো কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৮ জুলাই, আজকের দিনে কী কী উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে?
জন্ম
১৯৫০- আজকের দিনে জন্মগ্রহণ করেন চলচ্চিত্র অভিনেতা নাসিরুদ্দিন শাহ।
১৯১৯- নিউজিল্যান্ডের একজন পর্বতারোহী এডমন্ড হিলারি।
১৯০২- বাঙালি শিশুসাহিত্যিক ও কবি সুনির্মল বসু।
১৮৬৪- নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ কবি এরিক এক্সেল কারলফেল্ডট।
১৭৮৫- উসমানীয় খলিফা ও ৩০তম উসমানীয় সুলতান দ্বিতীয় মাহমুদ।

মৃত্যু
২০১৫- অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা, লোক গায়ক, সুরকার, গীতিকার থিওডোরে বিকেল।
২০১৩- আমেরিকান সাংবাদিক ও লেখক হেলেন টমাস।
১৯৭৪- সঙ্গীতশিল্পী, প্রসিদ্ধ সুরকার ও সঙ্গীত পরিচালক কমল দাশগুপ্ত।
১৯৭৩- চীনা মার্শাল আর্ট শিল্পী, শিক্ষক, অভিনেতা ব্রুস লি।
১৯৭২- বাঙালি সঙ্গীতশিল্পী গীতা দত্ত।
১৯৫১- আরব বিদ্রোহের অন্যতম নেতা ও জর্ডানের প্রথম বাদশাহ প্রথম আব্দুল্লাহ।
১৯৪৪- মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী মিলড্রেড হ্যারিস।
১৯২০- বাঙালি হিন্দু ধর্মগুরু রামকৃষ্ণ পরমহংসের পত্নী শ্রী শ্রী মা সারদা দেবী।

ঘটনাবলী
১৯৯৬- ঢাকা নগরে জাদুঘর উদ্বোধন করা হয়।
১৯৭৬- মার্কিন নভোযান ভাইকিং মঙ্গলগ্রহে অবতরণ করে।
১৯৬৯- অ্যাপোলো ১১ অভিযানের নভোচারী নীল আর্মস্ট্রং ও এডুইন অল্ড্রিন জুনিয়র প্রথম মানুষ হিসাবে চাঁদে পা রাখেন।
১৯৫৪- ভিয়েতনাম যুদ্ধর অবসান ঘটাতে জেনেভাতে ফ্রান্সের সঙ্গে অস্ত্র সংবরণ চুক্তি স্বাক্ষরিত হয় এবং ভিয়েতনাম উত্তর ও দক্ষিণ অংশে বিভক্ত হয়।
১৯৪৯- সিরিয়া ও ইসরায়েলের মধ্যে চুক্তি স্বাক্ষরের ফলে ১৯ মাসের যুদ্ধের অবসান হয়।
১৯৪৬- প্যারিসে শান্তি সম্মেলন শুরু হয়।
১৮১০- কলম্বিয়ার স্বাধীনতা ঘোষণা করা হয়।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২০ জুলাই, একনজরে আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী




