নজরবন্দি ব্যুরো: আজ ২ অক্টোবর ২০২৩, সোমবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ২৭৫ তম দিন (অধিবর্ষে ২৭৬)। বছর শেষ হতে আরও ৯০ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৮ সেপ্টেম্বর, আজকের দিনের কোন কোন ঘটনা উল্লেখযোগ্য
জন্ম
১৯৬৪- বাংলাদেশের রক সঙ্গীত শিল্পী, জেমস নামে পরিচিত ফারুক মাহফুজ আনাম।
১৯৬২-‘টারজান’ খ্যাত হলিউড তারকা জো লারা।
১৯৫০- ভারতের কিংবদন্তি ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক।
১৯২৪- প্রখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক তপন সিংহ।
১৯০৪- ভারতের প্রাক্তন (তৃতীয়) প্রধানমন্ত্রী এবং জাতীয় কংগ্রেসের দলনেতা লাল বাহাদুর শাস্ত্রী।
১৯০০- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী লীলা নাগ।
১৮৯৬- পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রখ্যাত মুসলিম লীগ নেতা লিয়াকত আলি খান।
১৮৬৯- ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে গুরূত্বপূর্ণ নেতা ‘জাতির জনক’ মোহনদাস করমচাঁদ গান্ধী।

মৃত্যু
২০২১- পাকিস্তানের কমেডি রাজা হিসেবে পরিচিত উমর শরিফ।
২০০৭- ইংরেজ লেখক ও সমালোচক ক্রিস্টোফার ডেররিক।
১৯৮৫- মার্কিন অভিনেতা রক হাডসন।
১৯৭৫- তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ‘ভারতরত্ন’ কুমার স্বামী কামরাজ নাদার।
১৯৭৪- পাকিস্তানের প্রধানমন্ত্রী নুরুল আমিন।
১৯১৭- বাঙালি কবি ও সাহিত্য সমালোচক অক্ষয়চন্দ্র সরকার।
১৯০৬- ভারতীয় চিত্রশিল্পী রাজা রবি বর্মা।

ঘটনাবলী
১৯৯৬- মাদার তেরেসা আমেরিকার সম্মানিক নাগরিকত্ব লাভ করেন।
১৯৮৩- আজকের দিনে বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের আত্বপ্রকাশ ঘটে।
১৯৭২- মুম্বইতে (তৎকালীন বোম্বে) ভারতের প্রথম টেলিভিশন কেন্দ্র চালু হয়।
১৯৩৪- জার্মানির স্বৈরশাসক রূপে এডলফ হিটলারের আত্মপ্রকাশ ঘটে।
১৮৬৮- কলকাতায় জেনারেল পোস্ট অফিস উদ্বোধন হয়।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২ অক্টোবর, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী একনজরে




