নজরবন্দি ব্যুরো: আজ ১৭ সেপ্টেম্বর ২০২৩, রবিবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ২৬০ তম দিন (অধিবর্ষে ২৬১)। বছর শেষ হতে আরও ১০৫ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৬ সেপ্টেম্বর, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী জেনে নিন
জন্ম
১৯৫০- ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
১৯৪৪- বাঙালি অভিনেতা বিভু ভট্টাচার্য।
১৯৩৪- বাঙালি কবি বিনয় মজুমদার।
১৯২২- বাংলাদেশী কৃষক, হরি ধানের উদ্ভাবক হরিপদ কাপালী।
১৯১৮- প্রখ্যাত বাঙালি সঙ্গীতশিল্পী ও সুরকার সত্য চৌধুরী।
১৯১৫- জনপ্রিয় ভারতীয় চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেন।
১৮৬৭- ভারতীয় বাঙালি চিত্রশিল্পী, শিল্পরসিক এবং মঞ্চাভিনেতা গগনেন্দ্রনাথ ঠাকুর।

মৃত্যু
২০১২- জার্মান বংশোদ্ভূত আমেরিকান ইতিহাসবিদ ও লেখক হেনরি ফ্রিডলাডের।
১৯৬৯- চীনের ছিং রাজবংশের শেষ রাজা ফুই।
১৯৬৪- বিশিষ্ট কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক নরেশচন্দ্র সেনগুপ্ত।
১৯৬১- তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী আদনান মেন্দেরেস।
১৯৫৪- বাংলা ভাষার কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত।

ঘটনাবলী
২০০৫- বাংলাদেশে বড়পুকুরিয়া কয়লাখনি থেকে বাণিজ্যিক ভাবে কয়লা উত্তোলন শুরু হয়।
১৯৯১- উন্মুক্ত সোর্সকোড ভিত্তিক কম্পিউটার অপারেটিং সিস্টেম লিনাক্স কার্নেলের প্রথম সংস্করণ (0.01 Version) ইন্টারনেটে প্রকাশিত হয়।
১৯৮৮- সিউলে ১৬০টি দেশের অংশগ্রহণে চব্বিশতম অলিম্পিক গেমসের উদ্বোধন হয়।
১৯৭৪- বাংলাদেশ, গ্রানাডা এবং গিনি-বিসাউ জাতিসংঘে যোগদান করে।
১৯৫৭- আজকের দিনে মালয়েশিয়া জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
১৯২৪- হিন্দু মুসলমান সম্প্রীতির জন্য মহাত্মা গান্ধী অনশনে বসেন।
১৯০৫- বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ‘বাংলার মাটি বাংলার জল’ গানটি রচনা করেন।
১৬৩০- আমেরিকার বোস্টন শহর প্রতিষ্ঠিত হয়।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৭ সেপ্টেম্বর, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী জেনে নিন




