নজরবন্দি ব্যুরো: আজ ১৭ জুলাই, ২০২৩, সোমবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ১৯৮ তম দিন (অধিবর্ষে ১৯৯)। বছর শেষ হতে আরও ১৬৭ দিন বাকি। বিভিন্ন ঘটনায় মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনো কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৬ জুলাই, আজকের দিনে কী কী উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে?
জন্ম
১৯৭৫- নিউজিল্যান্ডের ক্রিকেটার আন্দ্রে এডামস জন্মগ্রহণ করেন।
১৯৭২- ওলন্দাজ ফুটবলার ইয়াপ স্টাম।
১৯৪৪- ব্রাজিলের ফুটবলার কার্লোস আলবার্তো তোরেস।
১৯৩৫- কানাডিয়ান অভিনেতা ডোনাল্ড সাদারল্যান্ড।
১৯৩৫- মার্কিন অভিনেত্রী, সঙ্গীতশিল্পী ও মডেল ডাইঅ্যান ক্যারল।
১৯৩০- আজকের দিনে হিন্দি চলচ্চিত্র জগতের একজন বিখ্যাত গল্প লেখক এবং চিত্রনাট্যকার শচীন ভৌমিকের জন্ম।
১৯১৫- একজন বাঙালি নাট্যব্যক্তিত্ব বিজন ভট্টাচার্য।
১৯১২- সংগীত ও নৃত্যশিল্পী, অভিনেত্রী অমিতা সেন।
১৯০০- খ্যাতনামা সেতারবাদক নীরদাকান্ত লাহিড়ী চৌধুরী।
১৮৩১- বিশিষ্ট বাঙালি নাট্যকার ও লেখক মনমোহন বসু।

মৃত্যু
২০২০- বাংলাদেশি রাষ্ট্রবিজ্ঞানী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এমাজউদ্দিন আহমদ।
২০১৯- বাঙালি মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা স্বরূপ দত্ত।
১৯৯২- বাঙালি অভিনেত্রী এবং গায়িকা কানন দেবী।
১৯৮৫- কলকাতা গ্রুপের অন্যতম প্রতিষ্ঠাতা সুভো ঠাকুর ওরফে সুভগেন্দ্রনাথ ঠাকুর।
১৯৮৪- রবীন্দ্র সংগীত শিল্পী মালতী ঘোষাল।
১৮৩৫- মেঘালয়ের খাসি জনগোষ্ঠীর প্রধান টিরট সিং।
১৭৯০- স্কটিশ দার্শনিক ও অর্থনীতিবিদ অ্যাডম স্মিথ।

ঘটনাবলী
১৯৭৭- বাংলাদেশের কর্ণফুলীর মোহনায় জেটি চালু হয়।
১৯৭৩- আফগানিস্তানের শেষ বাদশাহ জহির শাহের পতনের মধ্য দিয়ে দেশে রাজতন্ত্রের অবসান ঘটে।
১৯৬৮- ইরাকে বিপ্লব সংঘটিত হয়।
১৯৬৩- স্পেনে গৃহযুদ্ধ শুরু হয়।
১৯৫৫- ক্যালফোর্নিয়ায় ডিজনিল্যান্ড উদ্বোধন হয়।
১৯২৮- মেক্সিকোর রাষ্ট্রপতি পেনারে আলভারো ওবরেগন আততায়ীর গুলিতে নিহত হন।
১৮৫৫- পাঠশালার শিক্ষকদের প্রশিক্ষণের লক্ষ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তত্ত্বাবধানে নর্মাল স্কুল স্থাপিত হয়।
১৮২৩- গভর্নর জেনারেল জন এ্যাডামের প্রস্তাব অনুসারে কলকাতায় সাধারণ শিক্ষা সমিতি গঠিত হয়।
১৭১২- ইংল্যান্ড, পর্তুগাল ও ফ্রান্স যুদ্ধবিরতি ঘোষণা করে।
১০৫৪- সম্রাট তৃতীয় হেনরির পুত্র চতুর্থ হেনরির অভিষেক হয়।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৭ জুলাই, আজকের দিনে কী কী উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে?




