নজরবন্দি ব্যুরো: আজ ১৫ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ২৫৮ তম দিন (অধিবর্ষে ২৫৯)। বছর শেষ হতে আরও ১০৭ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৪ সেপ্টেম্বর, আজকের দিনে কোন কোন ঘটনা উল্লেখযোগ্য
জন্ম
১৯৮৮- আমেরিকান অভিনেত্রী ও গায়িকা চেলসিয়া কেন।
১৯৭১- নিউজিল্যান্ডের অলরাউন্ডার নাথান অ্যাসলে।
১৯৪৬- অ্যাকাডেমি পুরস্কার বিজয়ী মার্কিন চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্য লেখক অলিভার স্টোন।
১৯০৯- ভারতীয় রাজনীতিবিদ, ভালো বাগ্মী, মাদ্রাজ প্রদেশের সর্বশেষ ও তামিলনাড়ুর প্রথম মুখ্যমন্ত্রী সি এন আন্নাদুরাই।
১৮৬০- ভারতের প্রখ্যাত সিভিল ইঞ্জিনিয়ার, দক্ষ প্রশাসক ও দূরদর্শী রাষ্ট্রনেতা ভারতরত্ন এম বিশ্বশ্বরায়া।
মৃত্যু
২০০৮- গ্রিক অভিনেতা স্টাভরস পারাভাস।
২০০৬- বাংলাদেশী চিত্রশিল্পী ও উদ্যোক্তা নিতুন কণ্ডু।
১৯৩৮- আমেরিকান লেখক টমাস ওয়লফে।
১৯২৬- নোবেল পুরস্কার বিজয়ী জার্মান দার্শনিক রুডলফ ক্রিস্টফ অয়কেন।

ঘটনাবলী
২০০৮ – আমেরিকার বিনিয়োগ প্রতিষ্ঠান লেহম্যান ব্রাদার্স দেউলিয়া ঘোষিত হয়, যা আমেরিকায় এ যাবৎকালের বৃহত্তম দেউলিয়ার ঘটনা।
১৯৯৬- বাংলাদেশ ক্রিকেটে এসিসি ট্রফি জয় করে।
১৯৮৯- পাকিস্তান কমনওয়েলথে ফিরে আসে৷
১৯৮১- প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতু জাতিসংঘের সদস্য হয়।
১৯৫৯- আজকের দিনে দূরদর্শন ভারতে প্রথম টেলিভিশন সম্প্রচার শুরু হয়।
১৯৫২- জাতিসংঘ আফ্রিকার দেশ ইথিওপিয়াকে ইরিত্রিয়া দান করে।
১৯৪৬- বুলগেরিয়া গণপ্রজাতন্ত্র ঘোষিত হয়।
১৯২৮- আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন।
১৭৭৬- ব্রিটেন ম্যানহাটান দখল করে।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৫ সেপ্টেম্বর, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী জেনে নিন










