নজরবন্দি ব্যুরো: আজ ১৪ মে, ২০২৩, রবিবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ১৩৪ তম দিন (অধিবর্ষে ১৩৫)। বিভিন্ন ঘটনায় মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৩ মে, কি কি ঘটেছিল আজকের দিনে
জন্ম –
১৯৪৪- মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক জর্জ লুকাস।
১৯২৩- আজকের দিনে জন্মগ্রহণ করেন চিত্রপরিচালক মৃণাল সেন।
১৯০৭- পাকিস্তানি সেনাপতি ও রাষ্ট্রপতি আইয়ুব খান।
১৯০০- কানাডার কবি রবার্ট পিঙ্ক।

মৃত্যু –
২০০০- লেখক সৈকত আসগর।
১৯৯৮- কথাশিল্পী শওকত ওসমান।
১৯২৫- বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক হেনরি রাইডার হ্যাগার্ড।
১৯১২- সুইডিশ নাট্যকার ইয়োহান আউগুস্ত স্ট্রিন্ডবার্গ।

ঘটনাবলী –
১৯৭৬- ইংল্যান্ডের ক্রীড়ামন্ত্রী রডেশীয় ক্রিকেট দলের ইংল্যান্ড সফর নিষিদ্ধ করেন।
১৯৬৫- চীন তার দ্বিতীয় আণবিক বোমার বিস্ফারণ ঘটায়।
১৯৫৪- আদমজী পাটকলে বাঙালি ও অবাঙালি শ্রমিকদের মধ্যে দাঙ্গা।
১৯৫০- ওয়ারস চুক্তি স্বাক্ষর।
১৯৪৮- সর্বশেষ ব্রিটিশ সেনাদল ফিলিস্তিন ছাড়লে ইসরাইল স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়।
১৯২৫- ভার্জিনিয়া উলফ্-এর উপন্যাস ‘মিসেস ডলওয়ে’ প্রকাশিত হয়।
১৮৪২- ইলাস্ট্রেটেড লন্ডন নিউজ প্রথমবারের মতো প্রকাশিত হয়।
১৮১১- প্যারাগুয়ের স্বাধীনতা ঘোষণা।
১৭৯৬- এডওয়ার্ড জেনার পরীক্ষামূলকভাবে টিকা দানের ক্ষেত্রে সফলতা অর্জন করেন।
১৬৪৩- চতুর্দশ লুই মাত্র চার বছর বয়সে ফ্রান্সের সম্রাট হন।
১৫৭৫- অ্যাঙ্গলো পোর্তুগিজ ঔপনিবেশিক শক্তি দখল করে নেয়।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৪ মে, জানুন আজকের দিনের নানা ঘটনাবলী




