গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে আজ, ১৩ মার্চ, বুধবার। চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের ৭২ তম দিন, অধিবর্ষে ৭৩ তম। বছর শেষ হতে আরও ২৯৩ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে (On This Day in History) কী ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১২ মার্চ, একনজরে আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী
জন্ম
১৯৬৬- বাংলাদেশি রাজনীতিবিদ ইসরাফিল আলম।
১৯৩১- ভারতীয় বাঙালি ব্যঙ্গচিত্রী ও লেখক চণ্ডী লাহিড়ী।
১৯১৬- ভারতীয় সৌন্দর্যতত্ত্ব বিশারদ প্রবাসজীবন চৌধুরী।
১৯১৫- ভারতীয় বাঙালি ঔপন্যাসিক, ছোটোগল্পকার ও প্রাবন্ধিক প্রতিভা বসু।
১৯০০- নোবেল পুরস্কার বিজয়ী গ্রিক কবি গেওরগে সেফেরিস।
১৮৪৪- কলকাতা হাইকোর্টের প্রথম বাঙালি ব্যরিস্টার মনমোহন ঘোষ।

মৃত্যু
২০০৪- ভারতের বিখ্যাত বাঙালি সেতার বাদক বিলায়েত খাঁ।
১৯৮৫- বাঙালি কবি দীনেশ দাশ।
১৯৭৬- বাঙালি কবি, গীতিকার, ঔপন্যাসিক ও লেখক জসীম উদ্দিন।
১৯০১- মার্কিন যুক্তরাষ্ট্রের ২৩তম রাষ্ট্রপতি বেঞ্জামিন হ্যারিসন।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৩ মার্চ, একনজরে আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী

ঘটনাবলী
১৯৭২- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সুইজারল্যান্ড।
১৯২২- আজকের দিনে কলকাতার আনন্দবাজার পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
১৮৭৮- বিভিন্ন ভাষার সংবাদপত্রের জন্য ব্রিটিশ রাজ কর্তৃক সংবাদপত্র আইন প্রণীত হয়।
১৭৮১- স্যার উইলিয়াম হার্শেল ইউরেনাস গ্রহ অবিষ্কার করেন।



