গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে আজ, ১৩ জানুয়ারি, শনিবার। চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের ১৩ তম দিন। বছর শেষ হতে ৩৫২ দিন বাকি (অধিবর্ষে ৩৫৩ দিন)। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে (Take a look On This Day) কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।



আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১১ জানুয়ারি, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য
জন্ম
১৯৮৩- বলিউড অভিনেতা ইমরান খান।
১৯৫৭- কণ্ঠশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
১৯৪৯- প্রথম ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মা।
১৯৩৮- বাঙালি কবি, লেখক এবং শিক্ষাবিদ নবনীতা দেবসেন।
১৯২৬- ভারতীয় বাঙালী চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক শক্তি সামন্ত।
১৮৯৭- স্বাধীনতা সংগ্রামের কর্মী ও বাংলার প্রথম শ্রমিক নেত্রী সন্তোষকুমারী দেবী।
১৮৯৪- ভারতীয় বিপ্লবী, সৈনিক, ভূপর্যটক ও ভ্রমণকাহিনী লেখক রামনাথ বিশ্বাস।



মৃত্যু
২০২২- প্রবাদপ্রতিম বাঙালি শোলা শিল্পী মধুমঙ্গল মালাকার।
২০১৮- ভারতীয় জাতীয় সেনাবাহিনীর (আইএনএ) একজন সৈনিক সরস্বতী রাজামণি।
১৯৯৮- বাঙালি নজরুলগীতি ও উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী বেদারউদ্দিন আহমদ।
১৯৮৩-বাঙালি চলচ্চিত্র ও মন্ত্র অভিনেতা রাধামোহন ভট্টাচার্য।
১৯৫৯- বঙ্গীয় শব্দকোষ’ অভিধান সংকলক হরিচরণ বন্দ্যোপাধ্যায়।
১৮৯৫- বাঙালি সাহিত্যসেবী ও রামায়ণ মহাভারত সহ বহু পুরাণ গ্রন্থের অনুবাদক প্রতাপচন্দ্র রায়।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৩ জানুয়ারি, একনজরে আজকের দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী

ঘটনাবলী
১৯৭৪- আমেরিকার ডালাসে বিশ্বের সর্ববৃহৎ বিমানবন্দর চালু হয়।
১৯৭২- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় মিয়ানমার।
১৯৭২- শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
১৯৫৭- আজকের দিনে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু হীরাকুদ বাঁধের উদ্বোধন করেন।
১৭৬১- পানিপথের তৃতীয় যুদ্ধ শুরু হয়।







