গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে আজ, ১১ ফেব্রুয়ারি, রবিবার। চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের ৪২ তম দিন। বছর শেষ হতে আরও ৩২৩ দিন বাকি, অধিবর্ষে ৩২৪ দিন। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে (On This Day in History) কী ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।



আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১০ ফেব্রুয়ারি, একনজরে আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী
জন্ম
১৯৪৪- ভারতের প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র নির্মাতা ও কবি বুদ্ধদেব দাশগুপ্ত।
১৯৪৩- বাংলাদেশী লেখক ও কবি আসাদ চৌধুরী।
১৯১৫- মার্কিন গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানী রিচার্ড হ্যামিং।
১৯০২- সাহিত্যিক,সাহিত্যতাত্ত্বিক ও স্বাধীনতা সংগ্রামী গোপাল হালদার।
১৮৮২- বাঙালি কবি ও ছড়াকার ‘ছন্দের যাদুকর’ সত্যেন্দ্রনাথ দত্ত।



মৃত্যু
২০২২- ভারতীয় বাঙালি অভিনেতা ভীষ্ম গুহঠাকুরতা।
১৯৮০- ভারতের বাঙালি অধ্যাপক ও ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদার।
১৯৭৮- পশ্চিমবঙ্গের শিক্ষক ও শিক্ষা আন্দোলনের বিশিষ্ট নেতা সত্যপ্রিয় রায়।
১৯৭৪- বাংলাদেশী বাঙালি সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী।
১৯৬২- ভারতের বাঙালি কবি সাহিত্য সমালোচক ও সম্পাদক সজনীকান্ত দাস।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১১ ফেব্রুয়ারি, একনজরে আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী

ঘটনাবলী
১৯৭৮- আজকের দিনে চীন কর্তৃক এরিস্টটল, শেক্সপিয়ার এবং ডিকেন্সের উপর গবেষণা কর্ম নিষিদ্ধ ঘোষণা।
১৯৭২- বাংলাদেশকে স্বীকৃতি দেয় লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, বেলজিয়াম ও আয়ারল্যান্ড।
১৫৫৬- সম্রাট আকবর সিংহাসনে আরোহণ করেন।








