নজরবন্দি ব্যুরো: আজ ১০ ডিসেম্বর ২০২৩, রবিবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ৩৪৪ তম দিন (অধিবর্ষে ৩৪৫)। বছর শেষ হতে আরও ২১ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৯ ডিসেম্বর, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য
জন্ম
১৯৮৭- ফরাসি বংশোদ্ভূত আর্জেন্টাইন ফুটবল খেলোয়াড় গঞ্জালো ইগুয়াইন।
১৯৮৫- স্কটিশ ফুটবলার চার্লি অ্যাডাম।
১৯৪১- জাপানি শিল্পী, গীতিকার ও অভিনেতা কয়ু সাকামটো।
১৯২৯- বিখ্যাত বাংলাদেশী সুরকার ও সঙ্গীত পরিচালক সমর দাস।
১৯০৯- শিশু ও কিশোর সাহিত্যের সুপরিচিত লেখক মোহনলাল গঙ্গোপাধ্যায়।
১৮৮৮- ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা প্রফুল্ল চাকী।
১৮৭৮- বিশিষ্ট ভারতীয় আইনজীবী, স্বাধীনতা সংগ্রামী, রাজনীতিবিদ, ইতিহাসবিদ এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম নেতা চক্রবর্তী রাজা গোপালাচারী।
১৮৭০- স্বনামধন্য বাঙালি ইতিহাসবিদ স্যার যদুনাথ সরকার।

মৃত্যু
২০১২- বাংলাদেশের ত্রয়োদশ রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ।
২০০১- ভারতীয় চলচ্চিত্র অভিনেতা অশোক কুমার।
১৯৯৮- বাঙালি ভারতীয় স্বাধীনতা কর্মী কিরণময় সেন।
১৯৯৫- স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম কণ্ঠদাতা আবুল কাসেম সন্দ্বীপ।
১৯৭১- বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন।

ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১০ ডিসেম্বর, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য
ঘটনাবলী
২০০৭- ক্রিস্টিনা ফর্নান্দেজ আর্জেন্টিনার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হন।
১৯৮৩- রাউল আনফোন্সিনের ক্ষমতাগ্রহণের মাধ্যমে আর্জেন্টিনায় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা হয়।
১৯২১- নাট্যাচার্য্য শিশিরকুমার ভাদুড়ী প্রথম ম্যাডান কোম্পানির রঙ্গালয়ে ‘আলমগীর’নাটকে নামভূমিকায় আবির্ভূত হন ও জনপ্রিয়তা অর্জন করেন।
১৮৯৮- আজকের দিনে স্পেন থেকে কিউবা স্বাধীনতা লাভ করে।



