নজরবন্দি ব্যুরো: আজ ২৬ জুন, ২০২৩, সোমবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ১৭৭ তম দিন (অধিবর্ষে ১৭৮)। বছর শেষ হতে আরও ১৮৮ দিন বাকি। বিভিন্ন ঘটনায় মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনো কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৫ জুন, জেনে নিন আজকের দিনের নানা ঘটনাবলী


জন্ম-
১৯৯৩- মার্কিন গায়িকা ও অভিনেত্রী আরিয়ানা গ্রান্দে।
১৯৮৭- আজকের দিনে ফরাসি ফুটবলার সামির নাসরির জন্ম।
১৯৮৩- দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ক্রিকেটার নিক কম্পটন।
১৯৭০- মার্কিন চলচ্চিত্র নির্মাতা পল টমাস অ্যান্ডারসন।
১৯৪০- ভারতীয় বংশোদ্ভূত কবি, লেখিকা, অনুবাদক ও গবেষক কেতকী কুশারী ডাইসন।
১৯২২- মার্কিন অভিনেত্রী এলিনর পার্কার।
১৯১২- বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী জীবন ঘোষাল।
১৮৮৭- কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত।
১৮৭৩- ভারতীয় শাস্ত্রীয় সংগীত শিল্পী গওহর জান।
১৮৩৮ – সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।



মৃত্যু-
২০১৫- রুশ রাজনীতিবিদ ও কূটনীতিক ইয়েভগেনি প্রিমাকভ।
১৯৯৪- বাংলাদেশী লেখিকা জাহানারা ইমাম।
১৯৩৭- প্রখ্যাত বাঙালি শিশুসাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকার।
১৮৩০- ইংল্যান্ডের রাজা চতুর্থ জর্জ।
১২৭৪- পারস্য বিজ্ঞানী ও লেখক নাসির আল দীন তুসী।

ঘটনাবলী-
২০০০- বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা স্থায়ী সদস্যপদ লাভ করে।
১৯৯১ – রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায় ৪০০ পৃষ্ঠার পান্ডুলিপি লন্ডনে নিলামে ওঠে এবং ভারত সরকার ২৬,৬০০ পাউন্ড দামে এই পান্ডুলিপি কিনে নেয়।
১৯৭৯- কিংবদন্তির মুষ্ঠীযোদ্ধা মোহাম্মাদ আলী অবসর গ্রহণ করেন।
১৯৭৭- এলভিস প্রিসলি শেষ কনসার্ট করেন।
১৯৬০- সোমালিল্যান্ড ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা পায়।
১৯৪১- ফিনল্যান্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়।
১৮৯৬- আমেরিকায় প্রথম সিনেমা হল চালু হয়।
১৮৪৮- আমেরিকায় খাদ্য আইন চালু হয়।
১৪৮৩- তৃতীয় রিচার্ড ইংল্যান্ডের রাজা হন।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৬ জুন, জেনে নিন আজকের দিনের নানা ঘটনাবলী








