হাসিনা ভারতে আশ্রয় চাইলে কী করবে মোদী সরকার?

Bangladesh: এখনও পর্যন্ত বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কঠোর পর্যবেক্ষণের নীতিই নিয়েছে ভারত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গত সোমবার বাংলাদেশে হাসিনা সরকারের পতন ঘটেছে। আর তার পরেই নীতি ভারতে আশ্রয় নিয়েছেন। এখন তিনি আছেন দিল্লির সেফ হাউসে। কিন্তু কতদিন থাকবেন তিনি? এই নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। কারণ ভারতের কাছে রাজনৈতিক আশ্রয় চাননি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি ব্রিটেন বা আমেরিকায় যেতে চান।

কিন্তু এই দুই দেশ ইতি মধ্যেই হাসিনা কে আশ্রয় দেবার ব্যাপারে না বলে দিয়েছেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রের দাবি, আরও ৪৮ ঘণ্টা এদেশে থাকবেন তিনি। কিন্তু এর পর কোথায় যাবেন মুজিবকন্যা? অনেকে মনে করছেন ভারতে কি আশ্রয় চাইতে পারেন হাসিনা? যদি চান তাহলে কেন তাঁকে আশ্রয় দিতে রাজি নয় নয়াদিল্লি? হাসিনার এই আশ্রয় নিয়ে ব্রিটেন ঘুরিয়ে ভারতের দিকেই ইঙ্গিত করেছে।

যদিও এখনও পর্যন্ত হাসিনা যে নয়াদিল্লির কাছে আশ্রয় চেয়েছেন এমন খবর নেই। কিন্তু যদি পরবর্তীতে সিদ্ধান্ত বদল করে হাসিনা ভারতেই থাকতে চান তাহলে কি করবে এনডিএ সরকার? বিশেষজ্ঞরা মনে করছেন এই ক্ষেত্রে ভারত হাসিনাকে আশ্রয় দিতে অস্বীকার করতে পারে ভারত। এর পিছনে প্রধান কারণ, এখনও পর্যন্ত বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কঠোর পর্যবেক্ষণের নীতিই নিয়েছে ভারত। কিন্তু হাসিনাকে আশ্রয় দিলে এই সংঘর্ষে কোনও একটি পক্ষ নিয়ে ফেলবে নয়াদিল্লি।

কিন্তু বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গেও কূটনৈতিক সম্পর্ক রাখতে হলে এই পদক্ষেপ নিতে না চাওয়াই বোধহয় স্বাভাবিক হবে। হাসিনাকে আশ্রয় না দিলে ভারতের তরফে এই বার্তা দেওয়া সম্ভব হবে যে, কোনও নির্দিষ্ট নেতা নয় বাংলাদেশের প্রশাসনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখতে চায় নয়াদিল্লি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর