রাত পোহালেই লোকসভার অধিবেশন, জানেন প্রথম দিন কী কী ঘটবে?

সবার প্রথমে শপথ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে লোকসভার দলনেতা হিসাবে ঘোষণা করবেন প্রোটেম স্পিকার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পাঁচ বছর পর আবারও একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটবে সোমবার। তবে হ্যাঁ, প্রথমবারের জন্য নতুন সংসদ ভবনে শপথ নেবেন নির্বাচিত সাংসদেরা। রাত পোহালেই অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন। কী কী ঘটবে আগামীকাল? জানুন।

আরও পড়ুন: অর্থমনর্থম! ভোট প্রচারের টাকা আত্মসাৎ, বাংলার বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

এবারের লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি বিজেপি। তবে, এনডিএ শরিকদের সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। সংবিধানের নিয়মানুযায়ী, প্রথম দুই দিন শপথ নেবেন ৫৪৩ জন সাংসদ। সবার প্রথমে শপথ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাকে লোকসভার দলনেতা হিসাবে ঘোষণা করবেন প্রোটেম স্পিকার। এরপর ইংরেজির প্রথম অক্ষরের ভিত্তিতে বাকি সাংসদদের ডাকা হবে। সেক্ষেত্রে আগে অসমের সাংসদেরা শপথ নেবেন। একেবারে শেষে পশ্চিমবঙ্গ।

রাত পোহালেই লোকসভার অধিবেশন, জানেন প্রথম দিন কী কী ঘটবে?
রাত পোহালেই লোকসভার অধিবেশন, জানেন প্রথম দিন কী কী ঘটবে?

আর এই শপথগ্রহণের জন্য প্রোটেম স্পিকার নির্বাচিত করা হয়েছে সাত বারের সাংসদ ভর্তোয়ারি মেহতাবকে। অধিবেশন শুরুর আগে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তত্ত্বাবধানে প্রোটেম স্পিকার হিসাবে শপথ নেবেন তিনি। ভর্তোয়ারি এই শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করবেন। তবে, প্রোটেম স্পিকার নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে।

বিরোধী ইন্ডিয়া জোটের দাবি, সংসদের নিয়ম অনুযায়ী, সবচেয়ে বর্ষীয়ান কংগ্রেসের আট বারের সাংসদ কে সুরেশকে এই দায়িত্ব দিতে হত। অথচ তা করা হয়নি। তাই প্রোটেম স্পিকারকে সহযোগিতা করবার জন্য তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের কে সুরেশ এবং ডিএমকে সাংসদ টিআর বালুকে নির্বাচিত করেন রাষ্ট্রপতি। কিন্তু, তারা সাহায্য করবেন না বলেই জানিয়েছেন। সেক্ষেত্রে প্রোটেম স্পিকারকে সাহায্য করবেন বিজেপির রাধামোহন সিংহ ও ফাগ্গন সিংহ কুলস্তে।

রাত পোহালেই লোকসভার অধিবেশন, জানেন প্রথম দিন কী কী ঘটবে?

রাত পোহালেই লোকসভার অধিবেশন, জানেন প্রথম দিন কী কী ঘটবে?

প্রথম দু’দিন মোটামুটি সাংসদদের শপথ গ্রহণেই কেটে যাবে। আগামী ২৬ জুন লোকসভার স্পিকার নির্বাচন হবে। তারপর ২৭ জুন লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ২৮ তারিখ থেকে ৩ জুলাই পর্যন্ত সংসদের বিতর্ক শুরু চলবে। অংশ নেবেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশের বিরোধি দলনেতা সকলেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত