Vinod Khanna: তারকা সন্তান হয়েও মেলেনি কাজ, বিনোদ খন্নার জ্যেষ্ঠপুত্র এখন কী করছেন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিনোদ খন্না বলিপাড়ার এক জনপ্রিয় অভিনেতা। সত্তরের দশকে বলিপাড়ায় প্রায় রাজ করেছেন তিনি। সেই সময় উপার্জনের ভিত্তিতে অমিতাভ বচ্চন, রাজেশ খন্না আরও অনেক তাবড় তাবড় নায়কদের টেক্কা দিয়েছিলেন তিনি। নায়কদের মধ্যে থেকে প্রথম সাড়িতে ছিলেন বিনোদ। তবে বাবা এতো সাফল্য পেলেও তার ছেলে এখনও পর্যন্ত সাফল্যের মুখ দেখতে পারেননি।

আরও পড়ুনঃ ‘হ্যালো মোদিজি, আমার ফোনে আড়ি পাতা হচ্ছে’, মার্কিন মুলুকে ফের খোঁচা মোদি সরকারকে

বিনোদ খন্নার জ্যেষ্ঠপুত্রের নাম রাহুল খন্না। তিনি ১৯৭২ সালের ২০ জুন জন্মগ্রহন করেন। মুম্বাইয়ের মাটিতেই তার জন্ম হয়েছে। ছোটথেকে সে বাবা কে দেখে বড় হয়েছে। ফলে অভিনয়ের প্রতি ন্যাক তার ছোটথেকেই ছিল। ফলে সেই মত অভিনয় জগতে পদার্পণ করেন তিনি।

তারকা সন্তান হয়েও মেলেনি কাজ, কি করছেন এখন রাহুল খান্না 

মুম্বাইয়ের স্কুলেই পড়াশোনা শেষ করেছেন রাহুল। তার বাবা বিনোদ খান্নাও চাইতেন তার ছেলে তারই মত অভিনেতা হোক। ফলে স্কুলের পড়াশোনা শেষ করে তাঁকে আমেরিকায় নিউ ইয়র্কের নামী বিশ্ববিদ্যালয় থেকে অভিনয় নিয়ে পড়াশোনা করতে পাঠিয়ে ছিলেন তিনি। সেই প্রশিক্ষণ নিয়ে অভিনয়তে বেশ দক্ষ হয়ে উঠেছিলেন তিনি।

তারকা সন্তান হয়েও মেলেনি কাজ, কি করছেন এখন রাহুল খান্না 

আমেরিকাতে পরার সময়ই এক নামী সংস্থার তরফে ভিডিয়ো জকির খোঁজ করার খবর জানতে পারেন তিনি। এরপর রাহুল সেখানে অডিশন দেন। সেখানে দেশ বিদেশ থেকে বহু প্রতিযোগী অংশ নিয়েছিল। শেষমেস রাহুলকেই বেছে নেওয়া হয় সবার মধ্য থেকে। এরপর টানা চার বছর এই কাজ করার পর তার পরিচয় হয়। তার পর ‘আর্থ’ ছবিতে কাজ করার জন্য রাহুলকে প্রস্তাব দেওয়া হয়। কাজ টি করেন তিনি।

তারকা সন্তান হয়েও মেলেনি কাজ, কি করছেন এখন রাহুল খান্না 

তারকা সন্তান হয়েও মেলেনি কাজ, কি করছেন এখন রাহুল খান্না 
তারকা সন্তান হয়েও মেলেনি কাজ, কি করছেন এখন রাহুল খান্না 

কিন্তু দর্শকদের মন জয় করতে পারেন নি রাহুল। এরপর ২০০২ সালে আবার দীপার হাত ধরে কাজ করেন তিনি কিন্তু সেই ছবিও বক্স অফিসে মুখ থুবড়ে পরে। এর পর ও আরও অনেক ছবিতে কাজ করেন তিনি কিন্তু কোনটাতেই সাফল্য পান না তিনি। বাবার নাম থাকলেও তেমন কোন সুবিধা হয়নি তার। তার ঝুলিতে এখনও অবধি কোন হিট মুভি নেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত