নজরবন্দি ব্যুরো: মহম্মদ শামিকে চলতি বিশ্বকাপের প্রথম চারটি ম্যাচে খেলায়নি ভারত। হার্দিক পাণ্ডিয়া চোট পেয়ে ছিটকে যেতেই শামি সুযোগ পান। তিনটি ম্যাচের দুটিতেই ম্যান অব দ্য ম্যাচ হলেন। নিউজিল্যান্ড ম্যাচে ৫৪ রানে নিয়েছিলেন ৫ উইকেট। ইংল্যান্ডের বিরুদ্ধে ২২ রানে চার উইকেট।
আরও পড়ুন:সেমির আগে খারাপ খবর ভারতীয় দলে, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হার্দিক
আর শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৮ রানে পাঁচ উইকেট নিয়েছেন বাংলার এই তারকা পেসার। শুধু তাই নয় জাভাগাল শ্রীনাথ, জাহির খানকে টপকে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেটের মালিক মহম্মদ শামি। তাঁর সংগ্রহ ৪৫ উইকেট। তাও আবার মাত্র ১৪ ম্যাচে। দুর্দান্ত এই সাফল্যের রহস্য কি?

ধৈর্য এবং অধ্যাবসার উল্লেখ করলেন বাংলার পেসার। শামি বলেন, “আমি সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। সঠিক জায়গায় বল ফেলার চেষ্টা করি। সবসময় ধারাবাহিকতা বজায় রাখতে চাই। বড় টুর্নামেন্টে একবার ছন্দ হারিয়ে গেলে ফিরে পাওয়া মুশকিল।

তাই লাইন এবং লেন্থ ধরে রাখাই আমার মূল লক্ষ্য। সাদা বলের ক্রিকেটে ধারাবাহিকতাই আসল। সঠিক জায়গায় বল রাখলে পিচ থেকে সাহায্য পাওয়া যায়। আমি সেই চেষ্টাই করি।” তাঁর কথায় সাফল্যের ফ্যাক্টর হিসেবে তিনি উল্লেখ করেন,
দুর্দান্ত এই সাফল্যের রহস্য কি? নিজে জানালেন শামি

ছন্দ ধরে রাখা, ভালো খাওয়া-দাওয়া করা, মনকে বিশৃঙ্খলমুক্ত রাখা এবং সর্বোপরি মানুষের ভালোবাসা। দেশে-দেশের বাইরে ক্রিকেটপ্রেমীদের সমর্থন তাঁকে ভালো কিছু করায় অনুপ্রাণিত করে বলেও জানান শামি। তিনিও সকলকে খুশি রাখতে চান।



