Civic: সিভিকের কাজ কী? হাইকোর্টের ভর্ৎসনার পর নির্দেশিকা প্রকাশ করল রাজ্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সিভিক ভলান্টিয়ারদের দিয়ে আরও কোনও প্রশাসনিক কাজ নয়। হাইকোর্টের নির্দেশের পর সিভিক ভলান্টিয়ারদের কাজ কী, তা নির্দেশিকা দিয়ে বেঁধে দিল রাজ্য পুলিশ। সিভিক ভলান্টিয়ারদের কাজ নিয়ে নানা অভিযোগ উঠেছিল। হাইকোর্টেও ভৎর্সনার মুখে পড়তে হয় রাজ্য সরকার ও পুলিশকে।

আরও পড়ুনঃ ফের রবিবার বন্ধ লোকাল ট্রেন, জানুন কোন কোন লাইনে বন্ধ ট্রেন

10 18

তারপরই এই নির্দেশিকা প্রকাশ করা হল। ঠিক কী বলা হয়েছে? নির্দেশিকা অনুযায়ী, আইনশৃঙ্খলাজনিত কোনও দায়িত্বপূর্ণ কাজ সিভিক ভলান্টিয়াররা করতে পারবেন না। একা ট্রাফিক নিয়ন্ত্রণ করতে পারবেন না সিভিক ভলান্টিয়াররা। পুলিশকে এ ব্যাপারে শুধুমাত্র সহায়তা করতে পারবেন তাঁরা।

11 21
সিভিকের কাজ কী? হাইকোর্টের ভর্ৎসনার পর নির্দেশিকা প্রকাশ করল রাজ্য

বিভিন্ন জমায়েত বা উৎসবে ভিড় সামাল দিতে, বেআইনি পার্কিং রুখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সাহায্য করতে পারবেন সিভিক ভলান্টিয়াররা। উল্লেখ্য, সম্প্রতি রাজ্য পুলিশের আইজি-কে এই গাইডলাইন তৈরির নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।

সিভিকের কাজ কী? হাইকোর্টের ভর্ৎসনার পর নির্দেশিকা প্রকাশ করল রাজ্য

12 17

আগামী ২৯ মার্চের মধ্যে গাইডলাইন তৈরি করে আদালতে জমা দেওয়ার কথা বলা হয়েছিল। রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সিভিক ভলান্টিয়ারদের কী ভূমিকা? তা জানতে চেয়েছিল আদালত। শুধু তাই নয়, কোন কোন কাজে সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার করা হয়, তাও রাজ্যের কাছে জানতে চান বিচারপতি রাজাশেখর মান্থা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত