Mir: রেডিও ছেড়ে এবার কি করতে চলেছেন মীর? জানালেন তিনি নিজেই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজ থেকে ঠিক ২১ দিন আগে রেডিও মিরচি ছেড়েছিলেন মীর । তারপর থেকে রোজ ভোরে বাংলার মানুষ তার গলা আর শুনতে পান না । চাকরি ছেড়ে তিনি শুটের জন্য আছেন দার্জিলিংয়ে। কিন্তু রেডিও মিরচি ছাড়ার পর কি করবেন মীর । এটাই ছিল তাঁর ভক্তদের একমাত্র প্রশ্ন । চুপ ছিলেন স্বয়ং মীর ।

আরও পড়ুনঃ ব্রা ছাড়া NEET পরীক্ষা ! আরও অনেক ছাত্রীর অভিযোগ, গ্রেফতার অধ্যক্ষ ও পরীক্ষার পর্যবেক্ষক

এবার তিনি মুখ খুললেন তার আগামী প্রজেক্ট নিয়ে । তার ফ্যানদের প্রশ্নের উত্তর দিলেন তিনি । কি করতে চলেছেন মীর ? নিজের ফেসবুকেই জানালেন তার নতুন কাজের কথা । বলা যায় তার ফ্যানদের তিনি দিলেন সুখবর । ফেসবুকে তিনি লিখলেন,

mir

কথায় আছে যেকোনও অভ্যাস ধারণ করতে নাকি ২১ দিন সময় লাগে। এমনকি পুরনো অভ্যাস কাটাতেও নাকি ২১ দিন লাগে। আজ রেডিও ছেড়ে প্রায় ২১ দিন। ২৮ বছরের অভ্যাস কাটানো একেবারেই সহজ নয়। একরকম জল ছাড়া বেচেঁ থাকার মত হবে। কিন্তু তাহলেই তো চলবে না। খুঁজে নিতে হবে বেচেঁ থাকার রসদ। আবারও নতুন ছন্দে জীবন শুরু করতে হবে।

20 8

মীর বললেন, “২১ দিন ধরে সোশ্যাল মিডিয়ায় সবাই আমায় পরিবারের মতো আগলে রেখেছে। একেবারেই কৃতজ্ঞতা দেখাচ্ছি না, সেটা ফর্মাল হয়ে যাবে”। রেডিওর জগৎ ছেড়ে এবার পুরোদমে ইউটিউবে আসতে চলেছেন মীর। তাহলে কী রেডিও জকি থেকে ইউটিউবার মীর! তিনি বললেন, “তোমরা আমায় শুনতে চেয়েছ নিয়মিত। কথা দিচ্ছি শুধু শোনা নয় বরং আমায় দেখতেও পাবে।

রেডিও ছেড়ে এবার কি করতে চলেছেন মীর? জানালেন তিনি নিজেই
রেডিও ছেড়ে এবার কি করতে চলেছেন মীর? জানালেন তিনি নিজেই

রেডিও ছেড়ে এবার কি করতে চলেছেন মীর? জানালেন তিনি নিজেই

ব্যান্ডেজ আর মীরের ইউটিউব চ্যানেল আসছে খুব শীঘ্রই। ঠিক আজ থেকে বছর পাঁচেক আগে যেভাবে foodka- শুরু হয়েছিল, কোনও স্পনসর ছাড়া। ঠিক সেইভাবেই”! কেউ নিরাশ হবে না, এও আশ্বস্ত করেন তিনি। তবে পিকচার আভি বাকি হ্যায় – এই বার্তাও দিলেন। আপাতত মীরের ভার্সন দুই এর অপেক্ষা করতে হবে তার দর্শক এবং শ্রোতাদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন