নজরবন্দি ব্যুরোঃ গত রবিবার ছিল ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা নিট পরীক্ষা। সেই পরীক্ষায় বিভিন্ন সেন্টারে পরীক্ষা গ্রহণ হয়। তারই একটি পরীক্ষা কেন্দ্রে ১৭ বছরের ওপর বয়সী কিশোরী ছাত্রীরা যে অভিজ্ঞতার সম্মুখীন হয় তা তারা ভুলতে পারবেনা। আর এবার আরও অনেক ছাত্রী ঐ একই অভিযোগ করেছে বলে খবর।
আরও পড়ুনঃ দুষ্কৃতীদের ডাম্পার পিষে দিল কর্তব্যরত DSP কে! নৃশংস কাণ্ড হরিয়ানায়
তাঁদের দাবি, সুরক্ষা সংক্রান্ত অজুহাত দেখিয়ে পরীক্ষাকেন্দ্রের বাইরে তাঁদের ব্রা খুলতে বাধ্য করা হয়। তারইমধ্যে সেই ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দক্ষিণ কেরলের কোল্লাম জেলার আয়ুরে মারথুমা কলেজের সহ-অধ্যক্ষ প্রিজি কুরিয়ান আইজ্যাক এবং পরীক্ষা পর্যবেক্ষক এম শাম্নাদকে গ্রেফতার করা হয়েছে।

যে ঘটনায় ইতিমধ্যে পাঁচ মহিলাকে গ্রেফতার করা হয়েছিল। উল্লেখ্য গত রবিবার দেশজুড়ে মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা হয়েছে। কোল্লামের ওই কলেজের বিরুদ্ধে ছাত্রীদের ব্রা খুলে পরীক্ষা নিতে বাধ্য করার অভিযোগ ওঠে। প্রথমে জানানো হয় এই ঘটনা কাল্পনিক। নিয়ম মেনেই সব কড়া হয়েছে। বিষয়টি সামনে আসতেই দেশজুড়ে বিতর্ক শুরু হয়।

ব্রা ছাড়া NEET পরীক্ষা ! আরও অনেক ছাত্রীর অভিযোগ, গ্রেফতার অধ্যক্ষ ও পরীক্ষার পর্যবেক্ষক

একটি তদন্ত কমিটি গঠন করেছে নিটের আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। চার সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সেই ঘটনায় পুলিশের থেকে রিপোর্ট তলব করেছে জাতীয় মহিলা কমিশন এবং রাজ্য মানবাধিকার কমিশন।



