ফের কি দেশের বাইরে বসতে চলেছে আইপিএলের আসর। সম্ভাবনা কিন্তু তেমনই দানা বাঁধছে। আইপিএল শুরু হতে চলেছে আগামী ২২ মার্চ থেকে। তবে শুধুমাত্র প্রথম দু সপ্তাহের সূচি ঘোষণা করা হয়েছে। পুরো টুর্নামেন্টের সূচি ঘোষণা করা হয়নি। শোনা যাচ্ছে যে টুর্নামেন্টের দ্বিতীয় অংশ দুবাইয়ে আয়োজিত হতে পারে।
আরও পড়ুন: ২০ ওভারের বিশ্বকাপে বিরাট নাকি খেলবেন না! বিস্ফোরক শ্রীকান্ত

চলতি বছর লোকসভা নির্বাচন রয়েছে। শনিবার ১৬ মার্চ ভোটের দিনক্ষণ ঘোষণা করা হবে। তার জন্যই IPL-র দ্বিতীয় অংশ দেশের বাইরে আয়োজনের ভাবনা চিন্তা করা হচ্ছে। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হবে। তার দিনকয়েক পরেই হয়তো প্রকাশিত হবে আইপিএলের পূর্ণাঙ্গ সূচি।

দেশ থেকে সরে বিদেশের মাটিতে আইপিএল হবে কিনা, তা জানা যাবে তখনই। তবে আইপিএল নিয়ে এখন থেকেই কিন্তু শুরু হয়ে গিয়েছে জল্পনা। সূত্রের খবর, আইপিএলের দলগুলি ইতিমধ্যেই ক্রিকেটারদের পাসপোর্ট চেয়েছে। ফলে আইপিএল দেশের বাইরে আয়োজনের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ফের IPL কি দেশের বাইরে? লোকসভা ভোটের কারণে জল্পনা তুঙ্গে

উল্লেখ্য, ৭ এপ্রিল পর্যন্ত সূচি ঘোষণা করা হয়েছে। সে দিন দু’টি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচ দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের। পরের ম্যাচটি লখনউ সুপার জায়ান্টস বনাম গুজরাত টাইটান্সের। তার পরের ম্যাচগুলি কোথায় হবে, তা বোর্ড এখনও জানায়নি।








