২০ ওভারের বিশ্বকাপে বিরাট নাকি খেলবেন না! বিস্ফোরক শ্রীকান্ত

Krishnamachari Srikanth: বিরাট কোহলি হলেন সেই খেলোয়াড় যিনি আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর সেমিফাইনালে নিয়ে গিয়েছিলেন এবং তিনি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নতুন বছর শুরু থেকেই ক্রিকেটজনতা অধীর আগ্রহে চেয়ে রয়েছে টি-২০ বিশ্বকাপের দিকে। আইসিসি ক্যালেন্ডার অনুযায়ী জুন মাসে শুরু হওয়ার কথা কুড়ি-বিশের বিশ্বযুদ্ধ। প্রায় ছয় মাস আগেই সূচি ঘোষণা করে দিয়েছে ক্রিকেট নিয়ামক সংস্থা। প্রস্তুতিতে কোনো রকম ফাঁক রাখতে চাইছে না তারা। এবার ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র থাকছে যৌথ আয়োজক হিসেবে।

আরও পড়ুন: কলকাতায় পৌঁছেই স্টার্ককে নিয়ে কী দাবি করলেন গম্ভীর?

virat1 3

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সাতটি ভেন্যু এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, নিউ ইয়র্ক ও টেক্সাসকে বেছে নেওয়া হয়েছে টি-২০ বিশ্বকাপের জন্য। এবার নতুন ফর্ম্যাটে ফিরতে চলেছে টি-২০ বিশ্বকাপ। অংশগ্রহণকারী দলের সংখ্যা বেড়ে হচ্ছে ২০। ২০১৩ সালের পর থেকে আইসিসি আয়োজিত প্রতিযোগিতায় সাফল্য পায়নি ভারত।

২০ ওভারের বিশ্বকাপে বিরাট নাকি খেলবেন না! বিস্ফোরক শ্রীকান্ত
২০ ওভারের বিশ্বকাপে বিরাট নাকি খেলবেন না! বিস্ফোরক শ্রীকান্ত

এগারো বছরের ব্যর্থতাকে পিছনে ফেলে এবার খেতাবকে পাখির চোখ করছে দল। কিন্তু জল্পনা তৈরি হয়েছে টি-২০ বিশ্বকাপে দলে থাকবেন না বিরাট কোহলি। আর সেই নিয়ে এবার মন্তব্য করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার শ্রীকান্ত। তিনি এক সাক্ষাৎকারে জানান, বিরাট কোহলিকে ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে যাওয়া সম্ভব নয়।

বিরাট কোহলি হলেন সেই খেলোয়াড় যিনি আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর সেমিফাইনালে নিয়ে গিয়েছিলেন এবং তিনি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন এবং এর পরেও কে এই সব বলছে। এই সব বাজে কথার ভিত্তি কী এবং ভারতকে যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে হয় তাহলে বিরাট কোহলিকে দলে রাখা দরকার।

২০ ওভারের বিশ্বকাপে বিরাট নাকি খেলবেন না! বিস্ফোরক শ্রীকান্ত

virat2 3

তিনি আরও বলেন, বিরাট কোহলিকে ছাড়া ভারতীয় দল উন্নতি করতে পারে না এবং আমাদের তাকে ১০০ শতাংশ দরকার। আমি এখনও বিশ্বাস করি যে ২০১১ সালে সচিন তেন্ডুলকরকে যেভাবে সম্মানিত করা হয়েছিল সেইভাবে বিরাট কোহলিকে সম্মানিত করা উচিত। বিরাটের জন্য ভারতীয় দলের বিশ্বকাপ জেতা উচিত এবং এটি একটি অর্জন হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন