Mimi-Soumitra: ‘একে কোথা থেকে খুঁজে পেলে’, মিমির সঙ্গে কাজ করে কী বলেছিলেন সৌমিত্র!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পুজোর সময়েই মুক্তি পাবে বহু প্রতীক্ষিত ছবি ‘রক্তবীজ’। পরিচালক জুটি নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের এই অন্য স্বাদের ছবি দেখার জন্য ভীষণ ভাবেই আগ্রহী দর্শকমহল। এই ছবিতে একসঙ্গে কাজ করেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং আবীর। ছবির পরিচালক শিবপ্রসাদ এবার মিমির সঙ্গে তার কাজের অভিজ্ঞতার কথা সকলের সাথে ভাগ করে নিলেন।

আরও পড়ুনঃ এবার পালা কঙ্গনার! সাতপাঁকে বাঁধা পরতে চলেছেন অভিনেত্রী

‘রক্তবীজ’ ছবিতে মিমিকে দেখা যাবে একজন এস পির ভুমিকায়। তার চরিত্রের নাম সংযুক্তা মিত্র। এর আগে ২০১৬ সালে নন্দিতা, শিবপ্রসাদের পরিচালিত পোস্ত ছবিতে দেখা গিয়েছিল মিমিকে। ফের দীর্ঘ সাত বছর পর আবারও একসঙ্গে কাজ। এবার নিজের পুরনো নায়িকার সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা শেয়ার করে নিলেন পরিচালক।

93616113

সম্প্রতি শিবপ্রসাদ তার সামাজিক মাধ্যমে লেখেন “২০১৬ সালে মিমি চক্রবর্তীর সঙ্গে আমার পরিচয় । ‘পোস্ত’ সিনেমায় তার একক অভিনয়ের একটি দৃশ্যে সৌমিত্র চট্টোপাধ্যায় বলেছিলেন “এ তো কে এল রাহুল! একে কোথা থেকে খুঁজে পেলে? তুমি তো বলোনি আমাকে? প্রথম টেস্টেই ৩০০!” এ বারে আরও পরিণত, একদম কড়ক, নতুন মোড়কে মিমি। এস পি বর্ধমান, সংযুক্তা মিত্র।”

‘একে কোথা থেকে খুঁজে পেলে’ মিমির সম্পর্কে কী বলেছিলেন সৌমিত্র!

images 30

এই মুহূর্তে ‘রক্তবীজ’ টিম ছবির প্রচারের জন্যও বেশ ব্যস্ত রয়েছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘রক্তবীজ’ ছবির অন্যতম দুই অভিনেতা আবীর এবং বিপ্লব। তাদের সাথে সেই অনুষ্ঠানের সঞ্চালক এক মজার খেলা খেলেছিলেন। সেই খেলাতে ‘রক্তবীজ’ এর বিভিন্ন অভিনেতাদের খাবারের সাথে তুলনা করতে বলা হয়েছিল। সেখানে মিমিকে আবীর পোলাও এবং মাংসের সাথে তুলনা করেছিলেন। যা নিয়ে বেশ বিতর্ক সৃষ্টি হয়েছিল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর