নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে পঞ্চায়েত ভোটে লাগামছাড়া সন্ত্রাসের অভিযোগ করেছে সমস্ত বিরোধী দলগুলি। মনোনয়নপত্র জমা দেওয়ার থেকে ভোট হওয়া পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে শাসক ও বিরোধী দলের বহু কর্মীর। আর ভোট শেষেই রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার দিল্লি গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর সঙ্গে দেখা করবার উদ্দেশ্যে।
আরও পড়ুনঃ অস্বস্তি বাড়ল কেষ্টর! অনুব্রতকে তিহাড়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় CBI
আর আজ সকালেই তিনি ফিরেছেন কলকাতায়। দিল্লি থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন সুকান্ত মজুমদার। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, ভোট পরবর্তী সন্ত্রাস রোখার চেষ্টা করা হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্য বিজেপি সভাপতি বলেন, ওনাকে সমস্ত বিষয় বিস্তারিত বলেছি। ভোট পরবর্তী হিংসা যাতে কম হয় তা কেন্দ্রীয় বাহিনী দিয়ে তা রোখার চেষ্টা করাবেন।

তিনি সাংবাদিকদের বলেন, “বাংলার মানুষের কাছে সুখবর এটাই যে কেন্দ্রীয় বাহিনী থাকছে। এই যে অরাজকতা তা কমিয়ে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। জানি না, এটা কতদিন থাকবে। এই অরাজকতার কম আছে মৃত্যুর সংখ্যা বাড়েনি। তাঁর কারণ কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি। স্বরাষ্ট্রমন্ত্রী দেখছেন যাতে বাংলার কোন মানুষের প্রাণহানি না হয়।”
ভোট সন্ত্রাস নিয়ে শাহী সাক্ষাৎ, কলকাতায় ফিরে কী জানালেন বিজেপি রাজ্য সভাপতি?

ভোট সন্ত্রাস নিয়ে সুকান্ত বাবু আরও বলেন, “পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে মৃত্যু ও হিংসার সম্পর্ক হয়ে গিয়েছে। রাজ্য সরকার আসার পর এই বিষয়টিকে বন্ধ করার জন্য কোন চেষ্টাই করা হয়নি। মুখ্যমন্ত্রীর উচিত যেহেতু তিনি স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব এই মৃত্যুগুলো বন্ধ করা। একজনেরও মৃত্যু ঘটা উচিত না সে তৃণমূল কর্মী হোক বা অন্য কেউ”।




