রাত দখলের রাতেই বড় ঘোষণা অরিজিতের, কী পদক্ষেপ নিলেন গায়ক?

Arijit Singh: ফেসবুকে খালি স্ট্যাটাস দিলে হবে না কিন্তু কাকা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আর জি কর কাণ্ডের বীভৎসতায় শিউরে উঠেছে গোটা দেশ। মাঝে কেটে গিয়েছে দিনসাতেক। তা-ও আন্দোলন যেন সামাল দেওয়া যাচ্ছে না। বিক্ষোভ আন্দোলন ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে৷ আদালতের নির্দেশে ইতিমধ্যেই তদন্তভার তুলে দেওয়া হয়েছে সিবিআইয়ের কাছে৷ বুধবার সকালেই রাজ্যে এসে গিয়েছে সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল৷ মূল অভিযুক্ত সঞ্জয় রাইকে সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে পুলিশ৷

অপরদিকে খুনের ঘটনার প্রতিবাদ জানাতে গত কাল রাতে রাজ্যের মহিলারা পথে নামছেন। যে আন্দোলন গোটা বাংলাজুরে শুরু হয়েছে। এই রকমই এক প্রতিবাদ মিছিল হয়েছে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। আর সেখানে অংশগ্রহণ করেছিলেন গায়ক অরিজিত সিং। কারণ সেটা তাঁর বাড়ির শহর। আর এই ঘটনা নিয়ে তাঁর সংস্থা নিল এক বড় পদক্ষেপ।

যা কাল গভীর রাতে ঘোষণা করল দেশের এক নম্বর গায়ক অরিজিৎ। এদিন রাত দখলের এই কর্মসূচি থেকে অরিজিৎ সিং মাইক হাতে বলেন, ‘ফেসবুকে খালি স্ট্যাটাস দিলে হবে না কিন্তু কাকা। ফেসবুক, টুইটার করে কিছু হবে না হ্যাঁ? আমি নিজেও এসব একদমই পছন্দ করি না। আমি আজ থেকে কাজ শুরু করলাম। তোমরা কে কে কাজ করছ?’

এরপর তিনি আবারও জানান, ‘আমাদের ইভেন্ট কোম্পানি অ্যামিগোস আর আমাদের ট্রাস্ট প্রচুর সহযোগিতা চাই আপনাদের, আমরা আজ থেকে আমাদের লোগো লঞ্চ করলাম। অ্যান্টি রেপ। অনেক ধন্যবাদ।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত