Weather Update: শীত পড়ার মুখেই আকাশে কালো মেঘ, একাধিক জেলায় বৃষ্টির ভ্রুকুটি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শীতের পথে অন্তরায় হল সেই নিম্নচাপ। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। তারই জেরে রাজ্যে ফের একবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। জানা গেছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিম দিকে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা আছে।

আরও পড়ুন: ফের দুর্ঘটনা রবীন্দ্র সরোবরে, প্রশিক্ষণের সময় রোয়িং বোট উল্টে বিপদ

উৎসবের মরশুম শেষ করে সবেমাত্র ঠান্ডার অনুভূতি বাড়তে শুরু করেছে। এরই মধ্যে ফের একবার নিম্নচাপের হাত ধরে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। আর এরই জেরে রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা। জানা গেছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিম দিকে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে আর তার জেরে রাজ্যের উপকূলীয় জেলায় এবং উত্তরবঙ্গে জেলাতেও বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে।

শীত পড়ার মুখেই আকাশে কালো মেঘ, একাধিক জেলায় বৃষ্টির ভ্রুকুটি 
শীত পড়ার মুখেই আকাশে কালো মেঘ, একাধিক জেলায় বৃষ্টির ভ্রুকুটি

আজ শহর কলকাতার সর্বনিম্ন তাপমত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। শুধু কলকাতাই নয় পারদ নামছে জেলাগুলিতেও। কনকনে ঠান্ডায় কাঁপছে দার্জিলিং। আজ দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি। কালিম্পঙের তাপমাত্রা ১২.৩ ডিগ্রিতে নেমেছে। হাওয়া অফিস জানাচ্ছে, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।

শীত পড়ার মুখেই আকাশে কালো মেঘ, একাধিক জেলায় বৃষ্টির ভ্রুকুটি 

rain 2আপাতত দিন কয়েক এমনই থাকবে বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি। তবে আগামী সপ্তাহের শেষ দিক থেকেই আবহাওয়ার বদল চোখে পড়বে। শহর থেকে জেলা, বেশ খানিকটা নেমে যেতে পারে তাপমাত্রার পারদ। সেক্ষেত্রে রাজ্যজুড়ে শীতের অনুভূতিও ততই বাড়বে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন