Rabindra Sarobar: ফের দুর্ঘটনা রবীন্দ্র সরোবরে, প্রশিক্ষণের সময় রোয়িং বোট উল্টে বিপদ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শনিবার সকালবেলায় রবীন্দ্র সরোবরে প্রশিক্ষণের সময় উলটে গেল রোয়িং বোট (Rowing Boat)। সকালে প্রশিক্ষণের সময় রোয়িং বোট চালাচ্ছিলেন এক সিনিয়র কর্মী। তিনিও সরোবরে পড়ে যান। তাঁকে ডুবে যাওয়ার থেকে বাঁচাতে সঙ্গে সঙ্গে রেসকিউ বোট পাঠানো হয় সরোবরে। উদ্ধারকারী বোট থাকায় ওই প্রশিক্ষককে বাঁচানো সম্ভব হয়।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে গিয়ে নিজেরা বাঁচবার চেষ্টা করছে, ডিএ নিয়ে রাজ্যের পদক্ষেপে কটাক্ষ দিলীপের

সূত্রের খবর, তিনি এখন সম্পূর্ণ সুস্থ রয়েছেন। গুরুতর আঘাত পাননি তিনি। রোয়িং প্রশিক্ষণ কেন্দ্রের তরফে জানানো হচ্ছে, এই বোট উলটে যাওয়ার ঘটনা স্বাভাবিক নয়। সে ক্ষেত্রে যারা বোটে রয়েছে তারা কতটা প্রশিক্ষণপ্রাপ্ত এবং বোট উলটে গেলে সাঁতার কেটে জলে ভেসে থাকতে পারছেন কিনা, ডুবে গেলে কী করতে হবে, এগুলো জানলে বিপদ এড়ানো সম্ভব। সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্ধারকারী বোটের দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাওয়া।

ফের দুর্ঘটনা রবীন্দ্র সরোবরে, প্রশিক্ষণের সময় রোয়িং বোট উল্টে বিপদ
ফের দুর্ঘটনা রবীন্দ্র সরোবরে, প্রশিক্ষণের সময় রোয়িং বোট উল্টে বিপদ

জানা গিয়েছে, রবিবার পুষ্পেন, সৌরদীপদের রোয়িং প্রতিযোগিতা ছিল। সেই জন্য শনিবার বিকেলে তারা অনুশীলন করছিল। তার মাঝেই ঝড় আসায় বিপত্তি। এবারের দুর্ঘটনা সহজেই এড়ানো গিয়েছে বলে মনে করছে রোয়িং প্রশিক্ষণ কেন্দ্র। অভিযোগ উঠেছে, যে বোটটি নিয়ে রোয়িং চলছিল, তার ফিটনেস সার্টিফিকেট (FC) ছিল না। যার জন্যই এই দুর্ঘটনা।

ফের দুর্ঘটনা রবীন্দ্র সরোবরে, প্রশিক্ষণের সময় রোয়িং বোট উল্টে বিপদ

rabindra sarabar 2কিন্তু এতদিন বন্ধ থাকার পরও কেন এই বিষয়গুলি রক্ষণাবেক্ষণে নজর দেওয়া হয়নি, সেই প্রশ্নও উঠছে। গত ২১ মে, প্রবল ঝড়ে রবীন্দ্র সরোবরে রোয়িং বোট উল্টে জলে ডুবে মৃত্যু হয় দুই কিশোরের। এরপর দীর্ঘদিন বন্ধ ছিল রোয়িং প্রশিক্ষণ। সপ্তাহখানেক আগে ফের চালু হতেই বোট উল্টে বিপত্তি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত