Weather Updates: বিদায় নিচ্ছে শীত, দুর্ভোগ কাটছে না বঙ্গের, কিসের পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  পিছু ছাড়ছেনা পশ্চিমী ঝঞ্ঝা, সকালটা শুরু ঘন কুয়াশা দিয়ে এবং পরে দিকে কিছুটা পরিষ্কার হয় আকাশ। উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গের ঘন কুয়াশার পরে পরিষ্কার আকাশ। আগামী ৪৮ ঘণ্টায় আরও বাড়বে তাপমাত্রা। আবার বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার থেকে বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে বলে আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে।

আরও পড়ুনঃ প্রয়াত মহাভারতের ‘ভীম’, তথা প্রবীণ কুমার সোবতি

আজ, মঙ্গলবার তাপমাত্রা সামান্য বাড়লেও স্বাভাবিকের নীচে পারদ। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪.৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার কলকাতায় বৃষ্টি হতে পারে। হাওয়া অফিসের অনুমান পূবালি হাওয়া এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণেই বৃষ্টে, আর এর পর থেকে অনুষ্ঠানিক ভাবে শীত বিদায় নিতে পারে।

কলকাতা ও সংলগ্ন এলাকার আবহাওয়ায় শীতের শেষ কামড় বোঝা যাচ্ছে বিলক্ষণ। কিন্তু কামড়ের জোর যে কমছে, তাতে সন্দেহ নেই। আবহাওয়ার পরিবর্তনে পূবালি হাওয়ার দাপট বাড়বে। দার্জিলিং, কালিম্পং-সহ রাজ্যের উপরের দিকে জেলাগুলিতে বুধ-বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় বুধবার বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার বৃষ্টি বাড়তে পারে রাজ্যে।

বিদায় নিচ্ছে শীত, দুর্ভোগ কাটছে না বঙ্গের, কিসের পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস?

West Bengal Weather Update
West Bengal Weather Update

আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল, সরস্বতী পুজোর পর কিছু দিন শীত থাকবে বঙ্গে। সেই পূর্বাভাস মিলিয়ে এখনও ঠান্ডা আছে। তবে শীত যে বিদায়ের পথে তা স্পষ্ট। এখন দেখার, আরও কত দিন শীতের কামড় উপভোগ করতে পারে শহরবাসী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন