Weather Updates: ৪-৫ দিন বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে বাংলা, আগামী ৪৮ ঘন্টায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা ৫ জেলায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সকাল থেকেই কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। আকাশ মুখ ভার করে আভাস দিচ্ছে বর্ষা এসে গেছে। তার সাথে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪-৫ দিন বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি বাড়তে চলেছে রাজ্যের ৫ জেলায়।

আরও পড়ুনঃ গ্রেফতার করা হোক শুভেন্দুকে, রাজ্যপালের দ্বারস্থ হচ্ছে তৃণমূল

৪-৫ দিন বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে বাংলা, আগামী ৪৮ ঘন্টায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা ৫ জেলায়।
৪-৫ দিন বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে বাংলা, আগামী ৪৮ ঘন্টায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা ৫ জেলায়।

আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় বঙ্গের কিছু জেলাগুলিতে মুষলধারে ঝড়বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও প্রবল বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। ডুয়ার্সের নদীর জলস্তর বাড়তে পারে। যার ফলে ফসলের ক্ষতি হবে, তার সাথে নিচু এলাকা প্লাবিত হওয়ারও আশঙ্কা রয়েছে।

rain

আষাঢ় পরতেই আকাশ যেন মুখ ভার করে বসে আছে। আগামীকালও কলকাতার আকাশ মেঘলা থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে  দিনভর। এক নাগাড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই  জেলাগুলোতে। কলকাতায় গতকাল রাতের সর্বনিম্ন তাপমাত্রা ৩৩.৯ ডিগ্রির থেকে সামান্য কমে  হয় ২৭ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

৪-৫ দিন বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে বাংলা, আগামী ৪৮ ঘন্টায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা ৫ জেলায়।

rain in kolkata

বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৮৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় ১.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামীকালও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। প্রশাসনের তরফে  জানানো হয়েছে, তাঁরা সকল পরিস্থিতির জন্য প্রস্তুত।  তারা সমস্ত বাঁধ ও প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকা এলাকা গুলোর উপর নজর রাখছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন